জ্বললেও দলকে জয়কে এনে দিতে ব্যর্থ রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে আটকে গেল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে আটকে গেল রিয়াল মাদ্রিদ। টটেনহ্যাম হস্পার প্রমাণ করে দিল খুব একটা ফর্মে নেই সিআর সেভেন ও তাঁর দল।

টটেনহ্যাম হস্পারের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলায় দিনটা বিশেষ ভাল গেল না জিনেদাইন জিদানের ছেলেদের।

রিয়ালকে জয় এনে দিতে ব্যর্থ রোনাল্ডো

এদিনের খেলায় ২৮ মিনিটের মধ্যে এগিয়ে যায় টটেনহ্যাম হস্পার। বিপক্ষের গোলের সামনে বল ক্লিয়ার করার বদলে ভারানে টটেনহ্যাম হস্পারের হয়ে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দেন। ফলে ১-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল ।

যদিও প্রথমার্ধেই দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে যান তিনি। রোনাল্ডো যখন স্পট কিক করতে যাচ্ছিলেন তখন খারাপ ট্যাকেল করার খেসারত দিতে হয় টটেনহ্যামকে। পেনাল্টি পান সিআর সেভেন। কোনও ভুল করেননি রিয়াল মাদ্রিদের রিয়াল স্টার।

১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও কিছুতেই গোলমুখ খুলতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে প্রথম রাউন্ডের পর রিয়াল ও স্পারস দু'দলই ৭ পয়েন্ট ও একই সংখ্যক গোলের মালিক। ১ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এদিনের ম্যাচে পেনাল্টি গোল করে কোনও ইংলিশ ক্লাবের বিরুদ্ধে ১৩ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১০ গোল করে ফেললেন। তবে চির প্রতিদ্বন্দ্বী মেসির গোলের সংখ্যা ১৭।

10 - Cristiano Ronaldo has now scored 10 goals in 13 Champions League apps against English clubs, only Lionel Messi has more (17). Punished. pic.twitter.com/KFxqCc7aSB
— OptaJoe (@OptaJoe) October 17, 2017

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ১৫ শটের ১২টি- গোল হওয়ার নজির গড়লেন।

12 - Cristiano Ronaldo's last 15 shots on target in the #UCL:

Matador. pic.twitter.com/ZaFGxppHTC
— OptaJose (@OptaJose) October 17, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+