লা লিগায় ব্যর্থতা চলছেই রোনাল্ডোদের, বেলের জোড়া গোলেও ফিরল না ভাগ্য
রিয়াল মাদ্রিদ ফের আটকে গেল। অ্যাওয়ে ম্যাচের চারটি ম্যাচ হয়ে গেল যাতে জয়ের দেখা নেই।
রিয়াল মাদ্রিদ ফের আটকে গেল। অ্যাওয়ে ম্যাচের চারটি ম্যাচ হয়ে গেল যাতে জয়ের দেখা নেই। ২-২ গোলে সেল্টা ভিগোর বিরুদ্ধে আটকে গেল রিয়াল।
এই ম্যাচেও গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন ঘরের মাঠে ওয়াসের গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। এর মিনিট তিনেকের মধ্যেই গোল শোধ করে দেয় রিয়াল মাদ্রিদ। গোল করেন গ্যারেথ বেল। এর ফের দু মিনিটের মধ্যেই আবার গোল করে যান বেল। বেলের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে।
📸 @GarethBale11 bagged a brace at Balaídos but we had to settle for a share of the spoils against @RCCelta.#RMLiga | #HalaMadrid pic.twitter.com/4U2G6rDbL5
— Real Madrid C.F.🇬🇧 (@realmadriden) January 7, 2018
শেষ ১৩ ম্যাচে ১১ টি গোল করায় যোগ রয়েছে গ্যারেথ বেলের। নিজে গোল করেছেন ৭ টি ও সাহায্য করেছেন ৪ টি গোলে। তবে লড়াই করেও জয় না পাওয়ায় ঠিক খুশি নয় রিয়াল শিবির।
Click it and Unblock the Notifications