একা রোনাল্ডো আর কত টানবেন, মুখ থুবড়ে পড়ছে রিয়াল মাদ্রিদ
খারাপ সময় যাচ্ছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় হারের পর এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচেও হার।
লা লিগায় একের পর এক হার, ড্র -তে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। এবার সেই হতশ্রী পারফরম্যান্স তাদের তাড়া করছে চ্যাম্পিয়ন্স লিগে। টটেনহ্যাম হস্পারের বিরুদ্ধে ৩- ১ গোলে হারল স্প্যানিশ জায়ন্টরা।
একা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর কত টানবেন। প্রতি ম্যাচেই তাঁর পক্ষে জোড়া গোল বা হ্যাটট্রিক করা নিশ্চিতভাবেই সম্ভব নয়। তাও এদিনের ম্যাচে একটি গোল তাঁর পা থেকেই এসেছে।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণ শানিয়েছিল টটেনহ্যাম হস্পার। ২৭ মিনিটে আল্লি গোল করে ইংলিশ ক্লাবটিকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে টটেনহ্যাম হস্পার। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ঝাঁঝ শানাতে থাকে তারা। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয়টি সেরে নেন তিনি।
What a night 💥 #DELE20 #COYS #heretocreate pic.twitter.com/JaQ1vTNphM
— Dele (@dele_official) November 1, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>৬৫ মিনিটে এরিকসন তিন নম্বর গোল করে দলের জয় নিশ্চিত করে দেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেক চেষ্টার ফলে ৮০ মিনিটে একটি গোল করে রিয়াল মাদ্রিদের পক্ষে ব্যবধান কমান কিন্তু দলকে এক পয়েন্ট বা তিন পয়েন্ট এনে দেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না। ফলে ম্যাচ শেষ হয় ৩-১ গোলে।
🏁 FT: @SpursOfficial 3-1 #RealMadrid (Dele Alli 27', 56', Eriksen 65'; @Cristiano 80').#RMUCL pic.twitter.com/ylAwS9EIaz
— Real Madrid C.F.🇬🇧 (@realmadriden) November 1, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সাম্প্রতিক অতীতে চ্যাম্পিয়ন্স লিগে এরকম হতশ্রী পারফরম্যান্স দেখা যায়নি রিয়াল মাদ্রিদের। এদিকে নিজেদের বিভাগ থেকে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর টিকিট নিশ্চিত করে ফেলল তারা। অন্যদিকে একই সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৭।
The performance. The result. The knockout rounds. 👍👌#COYS #UCL pic.twitter.com/N2riP3FpqN
— Harry Kane (@HKane) November 1, 2017
Click it and Unblock the Notifications