Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

La Liga: দর্শকদের অশান্তিতে থমকে গেল ম্যাচ, মাদ্রিদ ডার্বিতে জয় হাতছাড়া রিয়ালের

মাদ্রিদ ডার্বি মানেই ঘটনার ঘনঘটা। ঘটনা বহুল একটা ম্যাচ। মাঠের উত্তেজনা ছড়িয়ে উড়ল গ্যালারিতে যার জন্য বন্ধ থাকল বেশ কিছুক্ষণ খেলাও। যদিও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের মুখের গ্রাস ছিনিয়ে নিল অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হল ১-১ গোলে।

লা লিগায় প্রথম পর্বের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয় অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ দলে ছিলেন না এমবাপে। চোটের জন্য কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি তারকা স্ট্রাইকারকে। আক্রমণভাগে এমবাপে না থাকলেও ম্যাচের রাশ শুরু থেকেই নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে আনসেলোত্তির দ‌ল। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদও তাদের ডিফেন্সকে শক্তিশালী করেই এই ম্যাচে খেলতে ‌নামে।

ম্যাচের শুরু থেকেই ভিনিসিয়াস-জুডে বেলিংহ্যামকা লাগাতার আক্রমণ করতে থাকেন অ্যাথলেটিকো ডিফেন্সে। কিন্তু কোনওভাবেই গোলের দরজা খুলতে পারছিলেন না। ফলে প্রথমার্ধের খেলা হয় গোলশূন্যভাবেই।

তবে ম্যাচের ৬৪ মিনিটে গোলের দরজা খুলল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের পাস থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন মিলিতাও। মনে করা হয়েছিল প্রথম গোলের পরই আরও বেশি আক্রমণাত্বক হবে রিয়াল সেইসঙ্গে গোল সংখ্যাও বাড়িয়ে নিতে সক্ষম হবে কার্লো আনসেলোত্তির দ‌ল। কিন্তু ম্যাচের ৬৮ মিনিটে বিরাট ছন্দ পতন।

ম্যাচের ৬৮ মিনিটে একটি লাইযাক কুড়িয়ে রেফারিকে দেন রিয়াল গোলরক্ষক কোর্তয়া। রেফারি তখন ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলতে শুরু করেন। গ্যালারিতে দর্শককের এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। কিন্তু এরপরও গ্যালারি থেকে বিভিন্ন জিনিস মাঠে এসে পড়তে থাকে। ফলে রেফারি বাধ্য হয়ে খেলা বন্ধ করে দেন।

সাজঘরে ফিরে যান দুই দলের ফুটবলাররা। এই সময় অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ সিমিওমনে সহ বেশ কয়েকজন ফুটবলার গোল পোস্টের পিছনে দর্শকদের শান্ত করার চেষ্টা করেন।প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের তা শুরু হয়। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর থেকেই অ্যাথলেটিকো আক্রমণের চাপ বাড়ায় রিয়াল রক্ষণের উপর।

৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও হাল ছাড়েনি সিমিওনের দল। একটা সময় মনে হচ্ছিল মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয় নিশ্চিত। কিন্তু ম্যাচের ৯৫ মিনিটে গোল করে অ্যাথলেটিকোকে সমতায় ফেরালেন অ্যাঞ্জেল কোরেয়া, ফলে ১-১ গোলেই সমাপ্ত হল মাদ্রিদ ডার্বি। ম্যাচ ড্র হওয়ায় বিরক্তি প্রকাশ করেন

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+