ফিটনেসের অভাব! গ্যারেথ বেলকে ছাড়তে পারে রিয়াল মাদ্রিদ
ফিটনেসের অভাবে গ্যারেথ বেলকে ছাড়তে পারে রিয়াল মাদ্রিদ
বেলজিয়ামের এদেন হ্যাজার্ডের প্রবেশে ওয়েলস তারকা গ্য়ারেথ বেলের প্রস্থান ঘটাতে চলেছে রিয়াল মাদ্রিদ। ছাড়ার কারণ হিসেবে বেল ফিটনেসের অভাবে ভুগছেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।

শনিবার টেক্সাসের হাউস্টনে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ম্যাচে গ্যারেথ বেলকে দলের বাইরে রাখেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ফরাসি লেজেন্ড বলেন, গ্য়ারেথ বেলকে ছাড়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে স্প্যানিশ ক্লাব। জিদানের বক্তব্য, ৩০ বছরের ওয়েলস তারকা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছেন। বর্তমান রিয়াল মাদ্রিদ দলে গ্যারেথ বেল বেমানান বলেই দাবি কোচের।
তাঁর সঙ্গে ওয়েলস তারকার মতপার্থক্যই কী এই ব্যবধান গড়ে দিল প্রশ্নের উত্তরে জিনেদিন জিদান বলেন, কোনও ব্যক্তিগত কারণ নয়। রিয়াল মাদ্রিদের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেলের বিরুদ্ধে তাঁর কোনও রাগ বা অভিযোগ নেই বলেই জানিয়েছেন ফরাসি ফুটবল লেজেন্ড।
ছয় মরশুম আগে রিয়াল মাদ্রিদে যোগ দেন ওয়েলেসের ফুটবল আইকন গ্যারেথ বেল। তাঁর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি আরও তিন বছর বাকি আছে। তা সত্ত্বেও বেলকে ছাড়ারই পক্ষপাতি স্প্যানিশ ক্লাব। এরপর টোটেনহাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা বায়ার্ন মিউনিখে যেতে পারেন ওয়েলস তারকা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications