করোনা পর জয় দিয়ে স্থগিত লিগ অভিযান শুরু রিয়াল মাদ্রিদ, ম্যাচের স্কোরলাইন জেনে নিন

করোনা পর জয় দিয়ে স্থগিত লিগ অভিযান শুরু রিয়াল মাদ্রিদ, ম্যাচের স্কোরলাইন জেনে নিন

বার্সার পর এবার জয় দিয় করোনা পরবর্তী লা-লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। কোভিড পরবর্তী ফুটবলে প্রথম ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষ এইবারকে সহজেই হারিয়ে দিল জিনেদিন জিদানের দল। সার্জিও ব়্যামোসরা ম্যাচ জিতল ৩-১ ব্যবধানে।

শুরুতে গোল রিয়ালের

শুরুতে গোল রিয়ালের

স্পেনে লা-লিগায় ঢাকে কাঠি পড়লেও করোনার কারণে এখন ফাঁকা মাঠে ম্যাচ হচ্ছে। শূন্য গ্যালারির সামনে ম্যাচ হলেও পারফর্ম্যান্সে অবশ্য কোনও পার্থক্য হতে দেয়নি রিয়াল। ম্যাচের তিনি মিনিটেই বেঞ্জেমার বাড়ানো পাসে বক্সের ভিতর থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন টনি ক্রুস।

প্রধমানর্ধে রিয়ালের ৩ গোল

প্রধমানর্ধে রিয়ালের ৩ গোল

৩০ মিনিটে এরপর এডেন হ্যাজার্ডের পাস থেকে সুন্দর গোল রিয়াল অধিনায়ক ব়্যামেসের। প্রথমার্ধে দ্বিতীয় এই গোলের সাত মিনিটের মাথায় এরপর মার্সেলোর গোলে ৩-০ করে রিয়াল। তিন গোলের লিড নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের স্কোরলাইন

ম্যাচের স্কোরলাইন

দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি এনে রিয়ালের বক্সে চাপ তৈরি করে এইবার ৬০ মিনিটে একটি গোল করে। শেষ পর্যন্ত অবশ্য রিয়াল মাদ্রিদের গোলকিপার কুর্তোয়া সজাগ থেকে আর গোল হতে দেননি।ম্যাচ ৩-১ গোলে শেষ হয়।

এক নজরে পয়েন্ট টেবিল

এক নজরে পয়েন্ট টেবিল

করোনা পর দুই দিনে দুই হেভিওয়েট দলই জয় দিয়ে স্থগিত লিগ অভিযান শুরু করে। ফলে পয়েন্ট টেবিলে কোনও পরিবর্তন নেই। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বার্সেলোনা ও ২৮ ম্যাচে ৫৯ পয়েন্টে দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল মাদ্রিদ।

ছবি সৌজন্যে রিয়াল মাদ্রিদের টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+