এল ক্লাসিকোয় মেসির বার্সেলোনাকে চূর্ণ করে লা লিগার খেতাবি দৌড় জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ
চলতি মরশুমের শেষে লিওনেল মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেন তাহলে তিনি শেষ এল ক্লাসিকোটি খেলে ফেললেন। তবে তা মোটেই সুখকর হল না। ২-১ গোলে জিতে তিন নম্বর থেকে একেবারে লিগশীর্ষে উঠে এসে লা লিগার খেতাবি দৌড় জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান টনি ক্রুস। প্রথমার্ধে এই দুই গোলেই এগিয়ে ছিল জিনেদিন জিদানের প্রশিক্ষণাধীন দল। ৬০ মিনিটে অস্কার মিনগুয়েজা গার্সিয়ার গোলে ব্যবধান কমাতে সক্ষম হলেও পরাজয় এড়াতে পারেনি বার্সেলোনা। ৯০ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের কাজিমিরো।
৩০ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৬৬। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এলেও একটি ম্যাচ কম খেলেছে আতলেতিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে তিনে থাকা বার্সার পয়েন্ট ৬৫।
রিফ্রেশ করুন...












Click it and Unblock the Notifications