Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একাধিক ফাউল সঙ্গে লাল কার্ড, মাদ্রিদ ডার্বিতে দুরন্ত জয় রিয়ালের

একাধিক ফাউল সঙ্গে লাল কার্ড, মাদ্রিদ ডার্বিতে দুরন্ত জয় রিয়ালের, ঘরের মাঠে কর্তৃত্ব বজায় রেখেও ব্যর্থ সিমিওনের দল

মাদ্রিদ ডার্বিতে দুরন্ত জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে পরাস্ত করল কার্লো আনসেলোত্তির দল। অ্যাতলেটিকো মাদ্রিদেদর ঘরের মাঠে এই ম্যাচে রিয়াল জিতলেও খেলার মধ্যে আধিপত্য বেশি ছিল দিয়েগো সিমিওনের দলের।

একাধিক ফাউল সঙ্গে লাল কার্ড, মাদ্রিদ ডার্বিতে দুরন্ত জয় রিয়ালের

ম্যাচে বল পজিশনের ৫৪ শতাংশ ছিল অ্যাতলেটিকো মাদ্রিদের দখলে। রিয়ালের থেকে বেশি পাস এই ম্যাচে খেলেছে লাল-সাদা জার্সিধারীরা। পাশাপাশি যেখানে গোটা ম্যাচে ১৬টি ফাউল করেছে রিয়াল মাদ্রিদ সেখানে অ্যাতলেটিকো মাদ্রিদ ফাউল করেছে ১৫টি। শুধু পজিশন বেশি দখলে রাখা বা নিখুঁত ফুটবল খেলাই নয়. গোল লক্ষ্য করে শটও বেশি নিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। ১২টি শটের মধ্যে ৪টি ছিল অন টার্গেট। সেখানে রিয়াল মাদ্রিদ মোট ছয়টি শটের মধ্যে তিনটি অন টার্গেট রেখেছিল।

পরিসংখ্যান এবং দাপটের দিক দিয়ে রিয়ালের থেকে অনেকটা এগিয়ে থাকলেও কাজের কাজ অর্থাৎ গোল তুলে ম্যাচ জেতার কাজটাই করতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। অরিলিয়েন চুয়ামেনির পাস থেকে ব্রাজিলীয় ফরওয়ার্ড রড্রিগো গোল করে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। খেলার গতির বিরুদ্ধে ১৮ মিনিটের মাথায় এই গোলটি করেন রড্রিগো। প্রথমার্ধেই দ্বিতীয় গোলটি তুলে নেয় রিয়াল। ৩৬ মিনিটে ফেডেরিকো ভালভার্দে গোল করে ২-০ গোলে এগিয়ে দেন রিয়ালকে। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে এই ম্যাচে একমাত্র গোলটি করেন ৭২ মিনিটে ইয়ানিক কারাসকাও-এর পরিবর্তে মাঠে নামা মারিও হার্নসো। ৮৩ মিনিটে হার্নসো একটি গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে এবং ব্যবধান কমে স্কোরলাইন দাঁড়ায় রিয়ালের পক্ষে ২-১। শেষ পর্যন্ত বজায় ছিল এই স্কোর লাইন। শেষের দশ মিনিটে একটি গোল পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ আরও একটি গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে হার্নসো ৯০+১ মিনিটে লাল কার্ড দেখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+