রিয়াল মাদ্রিদের দখলেই ফিফা ক্লাব বিশ্বকাপ, বার্সেলোনার সঙ্গে খেতাব জয়ের ব্যবধান কতটা বাড়ল?

রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ৫-৩ গোলে হারিয়ে দিল সৌদি আরবের আল হিলালকে। এই নিয়ে পঞ্চমবার এই খেতাব জিতল রিয়াল।

রিয়াল মাদ্রিদ ফের জিতল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেতাব। গতকাল মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে তারা আল হিলালকে পরাস্ত করল ৫-৩ গোলে। জোড়া গোল করেন ভিন্সিয়াস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। এই নিয়ে পঞ্চমবার ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ডকে আরও উন্নত করল রিয়াল মাদ্রিদ।

রিয়াল দাপট

রিয়াল দাপট

এই নিয়ে বিগত ১০ বছরে সমস্ত ক্লাব ওয়ার্ল্ড কাপই জিতল ইউরোপের দলগুলি। এশিয়ার দলের বিরুদ্ধে ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ম্যাচের বয়স ২০ মিনিট হতে না হতেই ৫ মিনিটের ব্যবধানে দুটি গোলের দৌলতে এগিয়ে যায় তারা। ১৩ মিনিটে ভিন্সিয়াস জুনিয়র (Vinicius Junior) ও ১৮ মিনিটে ফেদেরিকো ভালভার্দে (Federico Valverde) গোল করেন। ২৬ মিনিটের মাথায় মুসা মারেগা গোল করে ব্যবধান কমান। সৌদি আরবের আল হিলাল এই প্রথমবার ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলল। বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল।

৫-৩ গোলে জয়

৫-৩ গোলে জয়

দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে লিড বাড়িয়ে নেয় রিয়াল। ৫৪ মিনিটের মাথায় গোল করেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। ৫৮ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে নিজের দ্বিতীয় গোলটি করে ৪-১ ব্যবধানে রিয়ালকে এগিয়ে দেন। এতেই পরিষ্কার হয়ে যায় চ্যাম্পিয়ন কোন দল হতে চলেছে। ৬৩ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোলটি করেন লুসিয়ানো ভিয়েত্তো। যদিও তার ৬ মিনিট পরেই ভিন্সিয়াস জুনিয়রের দ্বিতীয় গোল রিয়ালকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেয়। ৭৯ মিনিটে ভিয়েত্তোর গোলে আল হিলাল ব্যবধান কমালেও তা পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না। তবে আল হিলাল প্রশংসনীয় লড়াই চালিয়েছে। মারেগা গোল মিসও করেন।

পঞ্চমবার চ্যাম্পিয়ন

ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ বার ফাইনালে উঠে পাঁচবারই জিতল রিয়াল মাদ্রিদ। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে তিনবার খেতাব জিতেছিল। ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে ২০০০ সাল থেকে। ২০০৫ থেকে তা প্রতি বছর হচ্ছে। রিয়াল পঞ্চমবার খেতাব জিতে ব্যবধান বাড়াল বার্সেলোনার চেয়ে। ক্লাব বিশ্বকাপে রিয়ালের পর দ্বিতীয় সফলতম ক্লাব বার্সা। তারা এই খেতাব জিতেছে তিনবার।

বেঞ্জেমাকে নামিয়ে চমক

বেঞ্জেমাকে নামিয়ে চমক

রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনালে বেঞ্জেমার খেলা ছিল নিঃসন্দেহে চমক। ফাইনালের আগেও ব্যালন ডি'অর জয়ী বেঞ্জেমার খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি কোচ কার্লোস আনসেলোত্তি। তিনি মাদ্রিদের হয়ে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। সেমিফাইনালে মিশরের আল আহলিকে ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাতেও বেঞ্জেমা ছিলেন না। কাপ জয়ের পর রিয়াল কোচ বলেন, রক্ষণভাগে কিছু ভুলভ্রান্তি হলেও আক্রমণভাগ দারুণ ফুটবল খেলেছে। সামগ্রিকভাবে আমাদের পারফরম্যান্সের উন্নতি ঘটছে। করিম বেঞ্জেমা, এদের মিলিতাও, থিবো কোর্তোয়ার মতো যাঁরা মাঠের বাইরে ছিলেন তাঁরা ফিরছেন। ট্রফি জয় নিশ্চিতভাবেই সকলকে উজ্জীবিত করবে। দল যথেষ্ট আত্মবিশ্বাস সঞ্চয় করল। যা আগামী ম্যাচগুলিতে দলের খেলার ক্ষেত্রে ইতিবাচক হবে বলে নিশ্চিত আনসেলোত্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+