Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডুরান্ড কাপে চেন্নাই সিটি এফসি-কে ১-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর

ডুরান্ড কাপে চেন্নাই সিটি এফসি-কে ১-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর

দানিশ ফারুকের ৯০ মিনিটের গোলে ডুরান্ড কাপে চেন্নাই সিটি এফসি-কে ১-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর।

এবার থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল। সেই বিল মঙ্গলবারই সংসদে পাশ হয়েছে। জম্মু ও কাশ্মীরে এতদিন ধরে জারি থাকা ভারতের সংবিধান স্বীকৃত ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আইন-শৃঙ্খলা রক্ষায় ভূস্বর্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের হয় গ্রেফতার করা হয়েছে, না হয় ঘরবন্দি করে রাখা হয়েছে। কেন্দ্রের এই আচরণের নিন্দায় সরব হয়েছে বিরোধীদের একটা অংশ।

ডুরান্ড কাপে চেন্নাই সিটি এফসি-কে ১-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর

এমনই এক অস্থির পরিস্থিতিতে বাংলার কল্যাণী ফুটবল স্টেডিয়ামে শক্তিশালী চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে ১২৯তম ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিলেন রিয়াল কাশ্মীরের খেলোয়াড়েরা। শুরু থেকেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। টানটান উত্তেজনা পূর্ণ ওই ম্যাচের ৭৬ মিনিটে এক গোলে এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ পেয়েও হাতছাড়া করে চেন্নাই।

তবে কাশ্মীরের খেলোয়াড়েরা কোনও ভুল করেননি। ৯০ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সে বল পেয়ে চকিত শটে গোল করেন দানিশ ফারুক। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পশ্চিমবঙ্গের গরমও রিয়াল কাশ্মীরের খেলোয়াড়দের বেশ পীড়া দিচ্ছে বলে জানিয়েছেন কোচ। তবু তার মধ্যেই ভালো খেলতে পারাটা খেলোয়াড়দের কৃতিত্ব বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+