Premier League: ম্যানচেস্টার ইউনাইটেড অব্যাহত রাখল জয়ের ধারা, প্রিমিয়ার লিগে কে কোথায় দাঁড়িয়ে?
Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখলেও খেতাবি লড়াইয়ে অনেকটাই পিছনে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলসের জয় ৩-০ গোলে।
এদিনের ম্যাচে জোড়া গোল গোল করলেন আলেহান্দ্রো গার্নাচো। ২১তম জন্মদিনে গোল পেয়েছেন রসমুস হয়লন।
এই জয়ের সৌজন্যে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার উভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-৩ গোলে হারিয়েছিল এরিক টেন হ্যাগের প্রশিক্ষণাধীন দল। এদিনের জয়ের ফলে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট হলো ম্যানচেস্টার ইউনাইটেডের।
ওয়েস্ট হ্যাম ২৩ ম্যাচে ৩৬ পয়েন্টে দাঁড়িয়ে রইল, তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার সপ্তম স্থান। এই প্রতিবেদন লেখা অবধি লিভারপুল বনাম আর্সেনাল দ্বৈরথ বিরতিতে ১-১। এই ফলাফল পরিবর্তন না হলে লিভারপুলের পয়েন্ট হবে ২৩ ম্যাচে ৫২, আর্সেনালের ২৩ ম্যাচে ৪৭।
Leading the team again pic.twitter.com/LXn62IzUUL
— Arsenal Women (@ArsenalWFC) February 4, 2024
আর্সেনাল জয় ছিনিয়ে ব্যবধান কমাতে চাইবে। লিভারপুলের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে আর্সেনাল। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান রয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিল্লা ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। ম্যান ইউ-র ঠিক উপরে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৪। এদিনের জয়ে ফলে আট থেকে ছয়ে উঠে এলো ম্যান ইউ।
২৩ মিনিটে হয়লনের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। বিরতিতে খেলার ফল ছিল ১-০। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট চারেকের মধ্যেই লিড বেড়ে ২ হয়। ৪৯ মিনিটে গোল আলেহান্দ্রো গার্নাচোর। তিনি ফের গোল করেন ৮৪ মিনিটের মাথায়। ক্লিনশিট বজায় রাখা নিশ্চিতভাবেই স্বস্তিদায়ক রেড ডেভিলসের কাছে।
A winning Sunday! #MUWomen || #WSL pic.twitter.com/4rgeAvEHRX
— Manchester United Women (@ManUtdWomen) February 4, 2024
২৬ ডিসেম্বর অবধি একটিও গোল ছিল না হয়লনের। ম্যান ইউয়ের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচে গোল করার কৃতিত্ব এখন তাঁর নামের পাশে। এদিনের ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন ১৯ বছরের আর্জেন্তিনীয় গার্নাচো। উভস ম্যাচে ইনজুরি টাইমে জয়সূচক গোল করা কোব্বি মাইনুও ভালো খেললেন।
এই তরুণ ফুটবলারদের জন্যই ম্যান ইউ ঘুরে দাঁড়াচ্ছে। অনেকেই মনে করছেন, এই ফুটবলাররা থাকায় ওল্ড ট্রাফোর্ডের দলের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে। এরিক টেন হ্যাগের দলের খেলায় উন্নতিও পরিলক্ষিত হচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে লিজান্দ্রো মার্তিনেজের চোট চিন্তায় রাখল ম্যান ইউকে।













Click it and Unblock the Notifications