এক বছরের জন্য সাসপেন্ড হলেন মিনার্ভা মালিক সঙ্গে দশ লক্ষ টাকা জরিমানা
বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জেরে আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজকে এক বছরের জন্য সাসপেন্ড করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)।
বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জেরে আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজকে এক বছরের জন্য সাসপেন্ড করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(এআইএফএফ)। শুধু সাসপেন্ডই নয়, তাঁকে আর্থিক জরিমানাও করা হয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে। ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয় রঞ্জিতকে।

এই টাকা আগামী দশ দিনের মধ্যে জমা করতে হবে বাজাজকে। এই এক বছর ফুটবলের সঙ্গে যুক্ত কোনও কাজই করতে পারবেন না মিনার্ভা মালিক। এছাড়া এই এক বছর এআইএফএফ পরিচালিত কোনও টুর্নামেন্ট মাঠে ঢুকতে পারবেন না তিনি।
তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর এবং হাতে রিপোর্ট আসার পর বৈঠকে বসেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ণবিদ্বেষমূলক অভিযোগের পাশাপাশি ম্যাচ কমিশনারকে হুমকি দেওয়ার অভিযোগও আছে মিনার্ভা কর্ণধরের বিরুদ্ধে।
এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানান হয় এই নিয়ে এক বছরের মধ্যে চতুর্থবার এই ধরনের ভুল করেছেন রঞ্জিত বাজাজ।












Click it and Unblock the Notifications