ঘরের মাঠে নেইমারদের হার, অল্পের জন্য রক্ষা পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

লিগ ওয়ানে ঘরের মাঠেই হার হজম করতে হল প্যারিস সেইন্ট জের্মেইনকে। অন্যদিকে টাইব্রেকারে জিতে ফুটবল লিগ কাপে নিজেদের বাঁচিয়ে রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

লিগ ওয়ানে ঘরের মাঠেই হার হজম করতে হল প্যারিস সেইন্ট জের্মেইনকে। অন্যদিকে টাইব্রেকারে জিতে ফুটবল লিগ কাপে নিজেদের বাঁচিয়ে রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠে নেইমারদের হার, অল্পের জন্য রক্ষা পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

উল্লেখ্য, গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সূচনা পর্বে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারায় ফ্রান্সের প্যারিস সেইন্ট জের্মেইন। কিন্তু ঘরোয়া লিগে ঘরের মাঠেই যে নেইমাররা মুখ থুবড়ে পড়বেন, তা কেউ আঁচ করতে পারেননি। কোনও অর্ধেই ম্যাচে সেভাবে কামড় বসাতে পারেনি পিএসজি। তারই মধ্যে বেশ কয়েকটি গোলের সুযোগও মিস করেন নেইমাররা।

ম্যাচের প্রথমার্ধের ২৯ মিনিটে দোল দিয়ে স্টাডে রেমিসকে এগিয়ে দেন হাসানে কামারা। ম্যাচের একেবারে শেষ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে পিএসজির হার নিশ্চিত করেন রেমিসের বোউলায়ে দিয়া। তবে এই হারের পরেও সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বর স্থানই ধরে রাখতে সক্ষম হল প্যারিস সেইন্ট জের্মেইন।

অন্যদিকে, রোচডালের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জিতে ফুটবল লিগা কাপে ভেসে রইল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। ৫-৩ গোলের ব্যবধানে পেনাল্টি শুট-আউট জেতে ম্যান ইউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+