মারাত্মক ভুলের খেসারত, করোনায় সংক্রমিত বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন
মারাত্মক ভুলের খেসারত, করোনায় সংক্রমিত বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন
আশঙ্কা ছিল, সেটাই সত্যি হল। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। পিএসজি ক্লাব সূত্রে একদিন আগেই জানা যায়, ফরাসি ক্লাবের দুই ফুটবলার কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এবার সেই তালিকায় নেইমার রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে নাম গোপন রাখা হয়
প্রাথমিক ভাবে আক্রান্ত দুই ফুটবলারেরই নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল কোভিড প্রেটোকল মেনে দুই ফুটবলারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, শুধুমাত্র এই টুকু তথ্যই দেওয়া হয়েছিল।

করোনা প্রোটোকল ভেঙেছিলেন নেইমার
সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার করোনা প্রটোকল ভেঙেছিলেন। সেই জন্য তাঁর অবশ্য কোনও শাস্তি হয়নি।

বায়ো বাবল সুরক্ষা
কোভিড পরবর্তী ফুটবলে বায়ো বাবলে নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন বা ম্যাচের পর কোনওভাবেই জার্সি বদল করা যাবে না। জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে। এই কারণেই কোভিড পরবর্তী ফুটবলে উয়েফা এই নিয়ম জারি করেছে।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মারাত্মক ভুল করে বসেন নেইমার
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ জয়ের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর নেইমারের করোনা প্রটোকল ভাঙা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

কবে থেকে নতুন মরসুম শুরু করছে পিসএজি
১০ সেপ্টেম্বর থেকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মরসুম শুরু হচ্ছে। সেদিনই প্রথম প্যারিস সেন্ট জার্মেইনের মাঠে নামার কথা রয়েছে। সেই লক্ষ্যেই অনুশীলন শুরু করতে যাচ্ছিল নেইমারদের ক্লাব। তার আগে যথারীতি খেলোয়াড়দের করোনা টেস্টের উদ্যোগ নেয় পিএসজি।

পিএসজির প্রথম দল থেকে করোনা আক্রান্ত মোট কত?
সেই টেস্ট করতে গিয়েই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় করোনা আক্রান্ত হন। এরপর তৃতীয় ফুটবলার হিসেবে নেইমার কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

পিএসজিতে আরও দুই করোনা আক্রান্ত কারা
আর্জেন্টিনার তারকা ফুটবলার পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ানদ্রো প্যারেডেস করোনা আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications