নেইমারকে নিয়ে টানাপোড়েন অব্যাহত, বার্সেলোনার অফার ফেরাল পিএসজি
প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি-তে আর থাকতে চান না নেইমার। ব্রাজিলিয় তারকাকে আরও একবার নিতে আগ্রহী বার্সেলোনা। তবে নেইমারকে পেতে লিওনেল মেসির ক্লাবের প্রস্তাব পিএসজি-র পছন্দ হয়নি বলেই শোনা যাচ্ছে।

পিএসজি-র না
এর আগেও নেইমারকে ছাড়া নিয়ে বার্সেলোনার দেওয়া আর্থিক অফার ফিরিয়ে দিয়েছে পিএসজি। এবারও ফরাসি ক্লাব লিওনেল মেসির ক্লাবের অফারে না বলে দিয়েছে বলে শোনা যাচ্ছে।

ঋণে নেইমার!
সূত্রের খবর, নেইমারকে ঋণে নেওয়ার চিন্তা-ভাবনা করছে স্প্য়ানিশ ক্লাব। ২০১৭ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট-জের্মেইন ক্লাবে খেলতে যান ব্রাজিলিয় তারকা। গোপন সূত্রে জানা যায়, চলতি মরশুমে পিএসজি নাকি ছাড়তে চান নেইমার। তিনি ফের নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরবে বলে জল্পনা ওঠে।

পরবর্তী বৈঠক
ব্রাজিলিয় তারকা নেইমারকে নিয়ে বার্সেলোনা ও পিএসজি-র মধ্যে পরবর্তী বৈঠক ঠিক হয়েছে ২ সেপ্টেম্বর। ওই দিন নেইমার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত বেরোয় কিনা, সেদিকে তাকিয়ে বিশ্ব।

Click it and Unblock the Notifications