ভালো করে বসে তবেই পড়ুন ,রোনাল্ডো সমাচার মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট

বিপুল পরিমাণ অর্থ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে দৌড়চ্ছে বিশ্বের হাইপ্রোফাইল ফুটবল ক্লাবগুলি। কত বিশাল অর্থ পড়লে মাথা ঘুরে যেতে বাধ্য

লাগে টাকা দেবে গৌরী সেন- বাংলার একটি বহুপ্রচলিত প্রবাদ বাক্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নেওয়ার জন্য টাকা থুড়ি ইউরোর ঝুলি হাতে ঝাঁপিয়ে পড়েছেন বড় বড় ফুটবল ক্লাবের মালিকরা।

কর ফাঁকি মামলায় বিরক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন দিন দুয়েক আগেই। তারপরই আসরে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এখন ম্যান ইউকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। সিআর সেভেনকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার করতে চাইছে তারা। একটি ইতালিয়ান সংবাদ পত্র জানিয়েছে ১৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব তারা দিয়েছে রোনাল্ডোকে। ইতিমধ্যেই রোনাল্ডোর এজেন্টের সঙ্গে কথাও বলেছে তারা।

ভালো করে বসে তবেই পড়ুন ,রোনাল্ডো সমাচার মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট

আট বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড রোনাল্ডোকে বিক্রি করেছিল। তখন ৮০ মিলিয়ন পাউন্ডে বিক্রি করা হয়েছিল তাঁকে। আর এখন ৩২ বছরেরে সিআর সেভেনের জন্য ১৪০ মিলিয়ন অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে।

রোনাল্ডো পিএসজিতে এলে এক মরশুমে তাঁকে ৩০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। যা সাপ্তাহিক হিসেবে দাঁড়ালে ৫ লক্ষ ৭৫ হাজার ইউরো। যদিও রিয়াল মাদ্রিদ নিজেদের এই দুরন্ত তারকাকে এতেও ছাড়তে নাও পারে। সূত্রের খবর রিয়াল মাদ্রিদ সিআর সেভেনকে ছাড়ার জন্য ২০০ মিলিয়ন ইউরো ধার্য করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+