রক্ষা করতে পারলেন না এমবাপে, নেইমারহীন পিএসজির বড় হার ঘরোয়া লিগে, ড্র চেলসির
রক্ষা করতে পারলেন না এমবাপে, নেইমারহীন পিএসজির বড় হার ঘরোয়া লিগে, ড্র চেলসির
অ্যাওয়ে ম্যাচে লিগা ১-এ দ্বিতীয় নম্বরে থাকা রেসিং ক্লাব দি লেন্স-এর বিরুদ্ধে ১-৩ গোলে পরাজিত হল প্যারিস সাঁ জাঁ। প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যে এই লড়াই যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা জানা ছিল আগে থেকেই। পিএসজির লক্ষ্য ছিল দ্বিতীয় স্থান থাকা আরসি লেন্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে দেওয়া। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটাই।

ম্যাচে ৫ মিনিটের মাথায় প্রিজেমিস্ল ফ্রানকোওসকির গোলে এগিয়ে যান লেন্স। তবে এই অগ্রগমণ বেশিক্ষণের জন্য ছিল না। ৮ মিনিটে হুগো একিতিকের গোলে সমতা ফেরায় পিএসজি। সমতা ফেরানোর পর লিগের সেরা ক্লাবটি আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয়। কিন্তু কিছুতেই এগিয়ে যাওয়ার গোলের দেখা পায়নি দলটি। বরং একবারের জন্যও আত্মবিশ্বাসে পিছিয়ে না পড়া লেন্স আক্রমণের ঝাঁঝ বজায় রাখার পুরস্কার পায় ম্যাচের ২৮ মিনিটের মাথায। সেকো ফোফানার পাস থেকে লোইস ওপেন্ডার গোলে এগিয়ে যায় লেন্স। প্রথমার্ধে লেন্সের পক্ষে ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
দ্বিতীয়র্ধের শুরুতেই লেন্সকে গোল করে এগিয়ে দেন অ্যালেক্সিক ক্লউডে-মউরিস। দ্বিতীয় গোলের স্থপতি লোইস ওপেন্ডার পাস থেকে এই গোলটি করে যান তিনি। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর ডিফেন্স আরও আঁটোসাঁটো হয়ে উঠেছিল লেন্সের। এর মধ্যেই পিএসজি লাগাতার তাদের রক্ষণ ভেঙে ম্যাচে ফেরার সমতা চালালেও পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে পিএসজির সঙ্গে ব্যবধান কমায় আরসি লেন্স, হারলেও শীর্ষ স্থান হারায়নি পিএসজি। বর্তমানে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে কিলিয়ান এবমাপে-ডোনোরুমারা রয়েছেন প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে আরসি লেন্স। এর আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে নেইমার এই ম্যাচে মাঠে নামতে পারেননি।
অন্য দিকে, প্রিমিয়ার লিগের ম্যাচে নর্থিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করল চেলসি। ফরেস্টের ঘরের মাঠে রহিম স্টার্লিংয়ের করা ১৬ মিনিটের গোলে এঘিয়ে গিয়েছিল চেলসি কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি দ্বিতীয়ার্ধে নর্টিংহামের আক্রমণের ঝড়ের সামনে। ৬৩ মিনিটে ডিফেন্ডার উইলি বলির পাস থেকে সার্জি আউরিয়ার গোল করে সমতায় ফিরিয়ে আনেন নর্টিংহাম ফরেস্টকে। এই ম্যাচ ড্ করে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চেলসি ৮ নম্বরে রয়েছে। ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নর্টিংহাম ফরেস্ট রয়েছে ১৮ নম্বরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications