রোনাল্ডোকে লক্ষ্য করে বোতল, গ্যালারিতে আগুন, বিশ্ব ফুটবল মঞ্চে লজ্জার বার্তা পিএসজি-র

রিয়াল মাদ্রিদের ম্যাচের দরুণ পিএসজি ফ্যানরা বোতল ছুঁড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। বিষয়টি খতিয়ে দেখছে উয়েফা। 

ম্যাচ জেতার কথা কার্যত নিশ্চিতই ছিল। রিয়াল মাদ্রিদ নিজেদের হোম ম্যাচে ৩-১ গোলে জিতেই ছিল। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে ফিরতি লেগে পিএসজির ঘরের মাঠে ছিল খেলা। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার। তবুও প্যারিস সেন্ট জার্মেইন ফ্যানরা মাঠ ভরিয়েছিলেন মিরাকেলের লক্ষ্যে।

রোনাল্ডোকে লক্ষ্য করে বোতল, গ্যালারিতে আগুন, বিশ্ব ফুটবল মঞ্চে লজ্জার বার্তা পিএসজি-র

কিন্তু ম্যাচ যত গড়িয়েছে তত প্যারিস সেন্ট জার্মেইন ফ্যানরা বুঝতে পেরেছেন ম্যাচ তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রথমার্ধে কোনও পক্ষই গোলমুখ খুলতে পারেনি। ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করেন। স্বভাবসিদ্ধভাবেই গোল করে সেলিব্রেশনে মাতেন পর্তুগিজ তারকা। এমন সময় তাঁকে লক্ষ্য করে উড়ে আসে বোতল। অসামাণ্য দক্ষতায় বল ডজ করার মতো সেটাও ডজ করে যান তিনি।

উয়েফাও বিষয়টি খতিয়ে দেখছে। শুধু রোনাল্ডোর দিকে বোতল ছুঁড়ে আসাই নয়, ম্যাচ চলাকালীন গ্যালারি জুড়ে আগুন জ্বালিয়ে দেন পিএসজি ফ্য়ানরা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে খেলাও দুবার বন্ধ করে দিতে হয়।

রোনাল্ডোকে লক্ষ্য করে বোতল, গ্যালারিতে আগুন, বিশ্ব ফুটবল মঞ্চে লজ্জার বার্তা পিএসজি-র

পিচের ধারে রোনাল্ডো যখন সেলিব্রেট করেছেন তখন তাঁর ইঞ্চি দূর দিয়ে বোতল চলে যাওয়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

এদিকে গ্যালারিত জ্বালানো আগুন থেকে একটা আধটা আগুনের ফুলকি পিচেও উড়ে আসে। খেলা বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ আধিকারিকরা। পিএসজি-র অধিনায়ক থিয়াগো সিলভা সমর্থকদের উদ্দেশ্যে আগুন নেভানোর প্রার্থনাও করেন।

৭১ মিনিটে কাভানি পিএসজি-র হয়ে সমতা ফেরান। কিন্তু ৮০ মিনিটে ক্যাসমিরোর গোলে ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। দু লেগ মিলিয়ে গোলের গড় দাঁড়ায় ২-৫। ঘরোয়া লিগে পিএসজি দারুণ পারফরম্যান্স করছে, কিন্তু ইউরোপীয় স্তরের লড়াইতে এই শেষ ষোলর বাধা কাটাতে পারছে না তারা। সব মিলিয়ে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে পড়েন ফ্যানরা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/axXYS-5G7-A" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

এদিক এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জিনেদাইন জিদানের রিয়াল মাদ্রিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+