এমবাপের শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পিএসজির, দুরন্ত হ্যালান্ডের ম্যান সিটি
এমবাপের শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পিএসজির, দুরন্ত হ্যালান্ডের ম্যান সিটি
প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে বড় জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। এরলিং হ্যালান্ডের জোড়া গোলে ৩-১ ব্যবধানে লিডসকে পরাজিত করল ম্যান সিটি। প্রথমার্ধের শেষ লগ্নে ম্যাচের প্রথম গোলটি আসে।

৪৫+১ মিনিটে রড্রির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। মূলত ডিফেন্সিভ মিডিও হলেও কিছু ক্ষেত্রে উঠে খেলতে দেখা গিয়েছে এই ম্যাচে স্প্যানিশ মিডিওকে। যেখানে মাহরেজ -হ্যালান্ডরা প্রথমার্ধে গোলের দেখা পাননি সেখানে একটি সুযোগ পেয়ে সেটি থেকেই গোল করে যান রড্রি। ৫১ মিনিটে এই ম্যাচের দ্বিতীয় গোলটি পায় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রেলিসের পাস থেকে নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হ্যালান্ড দ্বিতীয় গোলটি করেন। এই গোলে ১৫ মিনিটের মধ্যে ম্যানচেস্টারের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করে যান বুরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন এই ফুটবলার। ঠিক যেন প্রথম গোলেরই অ্যাকশন রিপ্লে। জ্যাক গ্রেলিসের বাড়ানো পাস থেকেই এই গোলটি করেন হ্যালান্ড।
প্রতিপক্ষ লিডস অত্যন্ত শক্তিশালী না হলেও ক্লিনশিট ধরে রাখতে ব্যর্থ হয় সিটি। ৭৩ মিনিটে লিডসের হয়ে একটি গোল শোধ দেন পাসকাল স্ট্রুইজক। স্যাম গ্রিনউডের পাস থেকে এই গোলটি তিনি করে যান।
অপর দিকে এই দিনই মাঠে নেমেছিল পিএসজি। বিশ্বকাপ ফাইনালের দশ দিন পর মাঠে নেমে পেনাল্টি থেকে গোল পেলেন কিলিয়ান এমবাপে। লিগা ওয়ানের ম্যাচে একাধিক নাটক এবং চাপানউতোর মেশানো ছিল। ম্যাচের ১৪ মিনিটে নেইমারের পাস থেকে মার্কুইনহোসের গোলে এগিয়ে যান পিএসজি। প্রথমার্ধের শেষ পর্যন্ত তারা এগিয়েই ছিল। কিন্তু ৫১ মিনিটে মার্কুইনহোসেরই আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে স্ট্রাসবার্গ। কঠিন প্রতিপক্ষ পিএসজির বিরুদ্ধে ম্যাচে সমতা ফিরে পাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাত থেকে আলগা হতে দেয়নি স্ট্রাসবার্গ। এরই মধ্যে ৬১ মিনিটে প্রথম হলুদ কার্ড এবং ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। দশ জনেও হয়েও চেষ্টার কোনও ত্রুটি রাখেনি পিএসজি। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে ৯০+৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিলিয়ান এমবাপে কাঙ্খিত জয় এনে দেন পিএসজিকে।












Click it and Unblock the Notifications