শেষ মুহূর্তে রিয়াল-পিএসজি ম্যাচে নাটকীয়তা, এলক্লাসিকো থেকে সম্ভবত ছিটকে গেলেন হ্যাজার্ড
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষ মুহূর্তের জোড়া গোলে রিয়াল-পিএসজি ম্যাচে নাটকীয়তা। শেষ পর্যন্ত ঘরের মাঠে এগিয়ে গিয়েও পিএসজির বিরুদ্ধে ড্র করল রিয়াল মাদ্রিদ।
ম্যাচে দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিট পর্যন্ত স্প্যানিশ ক্লাব জোডা় গোলে এগিয়ে ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে করিম বেঞ্জেমা দুটি গোল করেন। ১৭ ও ৭৯ মিনিটে গোল করেন বেঞ্জেমা।
শেষ মুহূর্তে অবশ্য এমবাপে গোলে পিএসজি ম্যাচে ফেরে। ৮১ মিনিটে জটলা থেকে মাদ্রিদ গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন এমবাপে। এরপর ৮৩ মিনিটে জটলা থেকে বক্সের ভিতর কামান দাগা শটে পাবলো সারাবিয়া গোল করে যান। স্কোরলাইন ২-২ করে পিএসজি। এই ম্যাচ ড্র হওয়ার ফলে চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের লড়াইয়ে ৫ ম্যাচের ৪টে জয় ও ১টি ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এল পিএসজি। অন্যদিকে ৫ ম্যাচের ২টি জয় ২টি ড্র ও ১টি হারের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু'নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
🏁 FT: @realmadriden 2-2 @PSG_English 
⚽ @Benzema 17', 79'; Mbappé 81', Sarabia 83'#Emirates | #HalaMadrid pic.twitter.com/2doDWgSDU1
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) November 26, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিক ম্যাচের ড্রয়ের পাশাপাশি জোড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন এডেন হ্যাজার্ড। দলের কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, 'হ্যাজার্ডের গোড়ালি মুচকেছে।' তিন সপ্তাহের মধ্যে বার্সেলোনার বিরুদ্ধে রিয়ালের এলক্লাসিকো ম্যাচ। ১৯ ডিসেম্বর স্প্যানিশ লিগের এলক্লাসিকোতে মাঠে নামবে বার্সা-রিয়াল। সেই ম্যাচে রিয়ালের হয়ে বেলজিয়ামের ফুটবালর হ্যাজার্ডের মাঠে নামা নিয়ে বড়সড় সংশয় রয়ে গেল।
Click it and Unblock the Notifications