আমেরিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ইরানের ছিটকে যাওয়া সেলিব্রেট করলেন প্রতিবাদীরা
আমেরিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ইরানের ছিটকে যাওয়া সেলিব্রেট করলেন প্রতিবাদীরা
আমেরিকার বিরুদ্ধে ০-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল ইরানের। প্রি-কোয়ার্টার ফাইনালে পৌছতে হলে নূনতম ড্র করলেই চলত, কিন্তু আমেরিকার বিরুদ্ধে ইরানের হার স্বপ্ন চূর্ণ করে দেয় ইরানের। তবে, জাতীয় দলের ব্যর্থতায় আনন্দিত সেই দেশের সরকারের কঠর বিধি নিষেধ এবং গোড়ামির বিরুদ্ধে আরওয়াজ তোলা প্রতিবাদী মানুষরা। বাজি জ্বালিয়ে ইরানের এই হারকে সেলিব্রেট করেন তাঁরা।

প্রতিবাদের আগুন জ্বলছে ইরানে:
ইরানের পোশাক বিধি লঙ্ঘন করায় নীতি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার তিন দিন পরই রহস্যজনক ভাবে মারা যান সেই দেশের বছর ২২-এর কুরদিশ মহিলা মাহসা আমিনি। তাঁর মৃত্যুকে ঘিরে ইরানের সরকার প্রবল সমালোচনার মুখে। দেশের ভিতরে এবং বাইরে মাহসার মৃত্যুর প্রতিবাদ চলছে, দেশের মধ্যে অগ্নিগর্ভ এই মুহূর্তে পরিস্থিতি। আন্দোলনকারীদের রোষের মুখে দেশের শাসক।

রাজধানী তেহরানে ইরানের হার সেলিব্রেট করেন আন্দোলনকারীরা:
একের পর এক টুইটে সেই দেশের অভ্যন্তরে ছবিটা কেমন ইরান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সেই ছবিটা ফুটে উঠেছে। ফুটবল প্রিয় দেশে ইরানে এখন সেই দেশের পরাজয়ই সেলিব্রেট করা হচ্ছে। এক জন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "আমেরিকার বিরুদ্ধে ইরানের হার ইরানিরা সেলিব্রেট করছেন তেহরানে।"

রাজধানী তেহরান ছাড়াও ইরানের হার সেলিব্রেট হচ্ছে একাধিক স্থানে:
শুধু রাজধানী তেহরানেই বিক্ষোভকারী বা আন্দলনকারীরা সীমাবদ্ধ ছিলেন না, দেশের বিভিন্ন স্থানে ইরানের পরাজয়কে সেলিব্রেট করা হয়। এক টুইটার ব্যবহারকারী টুইটারে লেখেন, "অনবদ্য! ইরানের একাধিক শহরে মানুষজন রাস্তায় নেমে জাতীয় দলের পরাজয়কে সেলিব্রেট করছে। ইরানের ইতিহাসে এমনটা কখনও দেখা যায়নি।" উল্লেখ্য, ভুললে চলবে না বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা জাতীয় সংগীত না গাওয়ার সিদ্ধান্ত নেন, আন্দোলনকারী দের পাশে দাঁড়িয়ে এবং মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ জানেত জাতীয় সংগীতের সময় চুপ থাকার সিদ্ধান্ত নেন তাঁরা।












Click it and Unblock the Notifications