করোনা কাঁটা উপড়ে ফেলে মাঠে ফের রোনাল্ডো বনাম মেসি ডুয়েল নিয়ে স্বপ্ন দেখা শুরু

করোনা কাঁটা উপড়ে ফেলে মাঠে ফের রোনাল্ডো বনাম মেসি ডুয়েল নিয়ে স্বপ্ন দেখা শুরু

করোনা কাঁটা উপড়ে ফেলে ইউরোপ জুড়ে এখন ফুটবলযজ্ঞ। জার্মানি-ইতালি-স্পেন ও ইংল্যান্ডে ফুটবল মাঠে বল গড়িয়েছে। এবার কোভিড পরবর্তী ফুটবলে মাঠে ফের রোনাল্ডো বনাম মেসি ডুয়েল দেখার স্বপ্ন দেখা শুরু।বিশ্বফুটবলে এমন ম্যাচের সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে।

অগাস্টে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ

অগাস্টে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ

অগাস্টে ইউরোপের সেরা ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগের লড়াই ফিরতে চলেছে। যেখানে শেষ আটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম রিয়াল মাদ্রিদের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র

চ্যাম্পিয়ন্স লিগের ড্র

শুক্রবারই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে গেল। ড্রয়ের পর ছবিটা কিছুটা এইরকম, কোয়ার্টার ফাইনালে শেষ ষোলোয় বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে বিজয়ী দল কোয়ার্টারে জুভেন্তাস ও লিয়ঁর মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে।

রোনাল্ডো বনাম রিয়াল মাদ্রিদ

রোনাল্ডো বনাম রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যদি শেষমেশ স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইতালির জুভেন্তাস ওঠে, তাহলে কোয়ার্টারে নিজের প্রাক্তন ক্লাবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জুভেন্তাস জার্সিতে রোনাল্ডোকে খেলতে দেখা যেতে পারে।

রোনাল্ডো বনাম মেসি ডুয়েলের সম্ভাবনা

রোনাল্ডো বনাম মেসি ডুয়েলের সম্ভাবনা

অন্যদিকে শেষ ষোলোয় নাপোলি ও বার্সেলোনার মধ্যে বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে চেলসি ও বায়ার্ন মিউনিখের বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে। বড়সড় কোনও অঘটন না ঘটলে কোয়ার্টারে বার্সা বনাম বায়ার্ন হবে দ্বৈরথ দেখা যেতে পারে। এরপর সেমিফাইনালে জুভেন্তাস ও বার্সেলোনা মুখোমুখির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে করোনা পরবর্তী সময় প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো বনাম মেসি দ্বৈরথ দেখে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+