Mohun Bagan SG: সবুজ মেরুন জার্সিতে প্রীতম কোটাল? তারকা ডিফেন্ডারকে ফেরাতে মোহনবাগান এসজির অঙ্ক কী?
ঘরে ফিরছেন প্রীতম কোটাল? ২০২৩-২৪ মরশুম শুরুর আগে খানিকটা চমক দিয়েই প্রীতম কোটালকে ছেড়ে দেয় মোহনবাগান এসজি। কিন্তু এক মরশুম কাটতে না কাটতেই ফের উত্তরপাড়ার বঙ্গ সন্তানকে দলে ফেরাতে আগ্রহী হয়েছে বাগান টিম ম্যানেজমেন্ট। চলতি মরশুমে দল গঠনের শুরু থেকেই প্রীতমকে নিতে নানা অঙ্ক কষছিলেন মোহনবাগান এসজি ম্যানেজমেন্ট, শেষ পর্যন্ত ফলাফল কী হল?
গত শনিবারই ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়েছে। কিন্তু প্রীতম কোটাল এখন কেরল ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে কীভাবে তাঁকে দলে ফেরাতে পারেন সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই ক্ষেত্রে একটা রাস্তাই খোলা আছে সোয়াব ডিল। অর্থ্যাত কোনও ফুটবলারকে কেরল দলে পাঠিয়ে তাঁর পরবির্তে প্রীতমকে দলে ফেরানো।

গত মরশুমে আনোয়ার আলি থাকায় বাগান রক্ষণ অনেকটাই নির্ভরতা পেয়েছিল। কিন্তু এবার আনোয়ার দল ছেড়েছেন। ডুরান্ড কাপে মোহনবাগান এসজির রক্ষণের দুর্বলতা প্রকাশিত হয়েছে। সাত গোল হজম করতে হয়েছে মলিনার দলকে। এই অবস্থায় বিদেশিদের কোটা পূর্ণ হয়েছে। ফলে রক্ষণকে মজবুত করতে ভরসা ভারতীয় ডিফেন্ডার। এই ক্ষেত্রে প্রীতমই প্রথম পছন্দ মলিনার দলের।
শোনা যাচ্ছে, দীপক টাংরিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান এসজি। সম্ভবত তাঁর নতুন গন্তব্য হতে চলেছে কেরল ব্লাস্টার্স। অর্থাৎ সোয়াপ ডিলের মাধ্যমে প্রীতম কেরল থেকে ফিরছেন পুরানো দলে। আর দীপক টাংরি যাচ্ছেন কেরল ব্লাস্টার্সে। সূত্রের খবর, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ায় দুই ফুটবলারই তাদের দলের সঙ্গে মৌখিকভাবে চুক্তি ভঙ্গ করে রেখেছে যাতে আগামী দিনে জটিলতা না হয়।
প্রীতমের বাবা অসুস্থ। ফলে প্রীতম নিজেও কলকাতাতে থেকে খেলতে চাইছেন, ভিনরাজ্যে থাকতে চাইছেন না। বেশ কিছুদিন আগে বাবার অস্ত্রপচারের কারণে কলকাতায় এসেছিলেন প্রীতম। তখনই মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথা হয় বলে জানা যাচ্ছে।
যদিও দুই বিদেশি থাকলেও ভারতীয় ডিফেন্ডারের সংখ্যা কম। গত মরসুমে আনোয়ার চোট পেয়ে বাইরে থাকায় বেগ পেতে হয় সবুজ মেরুনকে। তাই প্রীতমকে সই করিয়ে সেই ঘাটতি পূরণ করতে চায় তারা। সব মিলিয়ে প্রিয় প্রীতমকে সম্ভবত ফিরে পাচ্ছেন সবুজ মেরুন সমর্থকরা।












Click it and Unblock the Notifications