Durand Cup 2024: ডার্বি বাতিল মানতে পারছেন না সৌভিক, আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হলেন প্রীতম কোটাল
আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে বাঙালির আবেগের ডার্বি ম্যাচেও। উপযুক্ত নিরাপত্তার অভাবের কথা জানিয়েছে রবিবাসরীয় ডুরান্ডের ডার্বি বাতিল করা হয়েছে। বড় ম্যাচ বাতিল হওয়ায় প্রতিবাদে গর্জে উঠেছেন দুই দলের সমর্থকরা। প্রায় বেশিরভাগ প্রাক্তন ফুটবলার এই ইস্যুতে নীরজ থাকলেও মুখ খুললেন সৌভিক চক্রবর্তী এবং প্রীতম কোটাল। বর্তমান প্রজন্মের দুই ফুটবলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন।
ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সৌভিক লিখেছেন, ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে।'

প্রতিবাদে সরব হয়েছেন আরও এক বাঙালি ফুটবলার প্রীতম কোটাল। মোহনবাগান এসজির প্রাক্তন ফুটবলার একটি পোস্টার শেয়ার করেছেন, যেখানে লেখা উই ওয়ান্ট জাস্টিস। একইসঙ্গে কোটাল লিখেছেন, আমাদের সমাজের জন্য মোটেও সঠিক উদাহরণ নয়। আমাদের আরও ভালো সমাজ ও ন্যায়বিচার পাওয়া উচিৎ।' হীরা মণ্ডল, প্রবীর দাসরাও প্রতিবাদে সরব হয়েছেন।
Not at all the right example to our society. We deserve better and justice should be served. pic.twitter.com/o0JfLuofJW
— Pritam Kotal (@KotalPritam) August 17, 2024
আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শহর জুড়ে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে ডার্বি বাতিল হতে পারে বলে জল্পনা চলছিল গত দু'দিন ধরে। শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচের ২৪ ঘণ্টার কিছুটা আগে ডার্বি বাতিলের ঘোষণা করে ডুরান্ড কমিটি, কারণ হিসেবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কথা ঘোষণা করা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই ডার্বি ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতোই। ইতিমধ্যেই অফলাইন এবং অনলাইনে প্রচুর টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ডার্বি হল না।
মাঠে খেলা না হলেও প্রতিবাদ অব্যাহত থাকবে। ডার্বি না হওয়ায় স্টেডিয়ামে নয় দুই প্রধানের সমর্থকরা রাস্তায় প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন, ডার্বি বাতিল, আজ বিকেল থেকেই যুবভারতীর সামনে যৌথ প্রতিবাদ মিছিল করবেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের।












Click it and Unblock the Notifications