শেষ ষোলর লড়াইয়ে আজ মুখোমুখি সুইডেন-সুইৎজারল্যান্ড, জেনে নিন কী খবর দুই শিবিরের

প্রি কোয়ার্টার ফাইনালে আজ ক্রেস্তভস্কি স্টেডিয়ামে সুইৎজারল্যান্ডের মুখোমুখি সুইডেন। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে এই দুই দল। কিন্তু এই ম্যাচে দুই দলের পাবে না সেরা তারকাদের সার্ভিস।

প্রি কোয়ার্টার ফাইনালে আজ সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে সুইৎজারল্যান্ডের মুখোমুখি সুইডেন। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে এই দুই দল।

শেষ ষোলোরা লড়াইয়ে আজ মুখোমুখি সুইডেন-সুইৎজ্যারল্যান্ড, জেনে নিন কী খবর দুই শিবিরের

গ্রুপের খেলা একটি ম্যাচে হার এবং দু'টি ম্যাচে জয়ের মুখ দেখেছে সুইডেন। গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামতে হলেও সুইৎজারল্যান্ডকে নিয়ে বেশ সাবধানী সুইডেনের কোচ। তিনি বলেন, 'ফের এমনই একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা যেখানে নিজেদের সেরা ফর্মে পারফর্ম করতে হবে। আমাদের নিজেদেরল পারফরম্যান্সকে সর্বচ্চ পর্যায় নিয়ে যেতে হবে তবেই সুইৎজারল্যান্ডকে হারানোর সুযোগ পাব আমরা।'

এই ম্যাচে কার্ড সমস্যার কারণে অভিজ্ঞ সেবাস্তিয়ান লারসনের সার্ভিস পাবে না সুইডেন।
সুইডেনের মতো কার্ড সমস্যা রয়েছে সুইৎজারল্যান্ডেরও। দলের নিয়মিত সদ্য ফ্যাবিয়ানকে কার্ড সমস্যার কারণে এই ম্যাচে পাবে না সুইৎজারল্যান্ড, পাবে তাদের অধিনায়ক স্টিফেন লিচস্টেইনারকেও। ফ্যাবিয়ানের পরিবর্তে এই ম্যাচে সুইৎজারল্যান্ডের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন নিকো এলভেদি এবং সুইস অধিনায়কের পরিবর্তে এই ম্যাচে দলে সুযোগ পেতে পারেন মিচেল লাং।

দলের একাধিক নির্ভর যোগ্য ফুটবলারকে সুইডেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে না পেলেও সুইস শিবিরের আত্মবিশ্বাস বাড়াচ্ছে গ্রুপের খেলায় তাদের পারফরম্যান্স। এখনও পর্যন্ত অপরাজিত সুইৎজারল্যান্ড। গ্রুপে নিজেদের তিন ম্যাচের মধ্যে একটিতে জিতেছে তারা, ড্র হয়েছে দু'টি ম্যাচ।

এই নিয়ে ২৯ বার মুখোমুখি হচ্ছে এই দুই দল। কিন্তু কোনও বিশ্বাকাপের মঞ্চে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+