বড় ম্যাচ ঘিরে পারদ ঊর্ধ্বমুখী, কলকাতা ক্লাসিকো-এ তাল ঠুকছে দুই প্রধান
বড় ম্যাচ ঘিরে পারদ ঊর্ধ্বমুখী, কলকাতা ক্লাসিকো-এ তাল ঠুকছে দুই প্রধান
রাত পোহালেই উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের গগনচুম্বী শব্দব্রহ্মেj মধ্যে দিয়ে এশিয়া ফুটবলের অন্যতম সেরা ম্যাচে যুবভআরতীয় সবুজ গালিচায় মুখোমুখি হবে দুই ঐতিহ্যশালী দল ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান।

কোভিডের কারণে শেষ দুইটি আইসএল-এ ডার্বির উত্তাপ স্টেডিয়ামে বসে নেওয়া থেকে বঞ্চিত হয়েছেন সমর্থকেরা। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চান দুই দলের সভ্য সমর্থকেরা।ম্যাচের দুই দিন আগেই শেষ হয়ে যায় সব টিকিট। শনিবারের শো হাউসফুল জানিয় দেয় আয়োজক ক্লাবের এক দলব কর্তারা। ম্যাচের আগের দিনও স্টেডিয়াম এবং দুই ক্লাবে চত্বরে টিকিটে খোঁজে আসা একটা বড় সমর্থককে দেখা গেল।
ডার্বির আগে দুই দলই দাপুটে জয় পাওয়ায় শনিবারের মহারণ নিয়ে উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছে যেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে কোচেরাও ছিলেন কড়া মেজাজে। কেউ কাউকে যে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন, তা স্পষ্ট জানিয়ে গেলেন দুই ইউরোপিয় কোচই। স্পেনের হুয়ান ফেরান্দো এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ইংরেজ কোচ স্টিফেন কনস্টান্টাইন, দুজনেই জানিয়ে গেলেন, জিততেই মাঠে দল নামাবেন তাঁরা। গত দুই মরশুমে টানা চার ডার্বিতে হেরেছে যারা, সেই লাল-হলুদ শিবিরও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। তাই ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তার অন্ধকার যেন আরও গাঢ় হয়ে গিয়েছে। কোচিতে এটিকে মোহনবাগানের ৫ গোল এবং অ্যাটাকিং মিডি দিমিত্রিয়স পেট্টাটসের হ্যাটট্রিক বাগান সমর্থকদের আরও তাতিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বনদ্বীর বিরুদ্ধে নামার আগে।
অস্ট্রেলিয়া থেকে আসা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রিয়স পেট্রাটস তাঁর হ্যাটট্রিকটি পূর্ণ করে ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২-এ জয় এনে দেন দলকে। বাকি দুটি গোল করেন জনি কাউকো ও লেনি রড্রিগেজ। সে দিন এটিকে মোহনবাগানের খেলায় দেখা যায় আসল টিমওয়ার্ক। যা শনিবারের ডার্বিতেও বজায় থাকলে চিন্তায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গল এফসি-কে।
অন্য দিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবলে প্রথম পয়েন্ট অর্জন করে ইস্টবেঙ্গল। ১১ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভা। প্রথমার্ধের দাপটের পরে দ্বিতীয়ার্ধেরও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে তারা এবং ৫৩ মিনিটেই দ্বিতীয় গোল আসে ম্যাচের সেরা চ্যারিস কিরিয়াকুর পা থেকে। নর্থইস্টের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন ও'ডোহার্টি। নর্থইস্টের পক্ষে বাড়তি সময়ে একটি গোল শোধ করেন ম্যাট ডার্বিশায়ার। এই জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস ডার্বিতে লাল-হলুদ বাহিনীর হাতিয়ার হয়ে উঠতে পারে।
এই ম্যাচে বিশেষ নজরে থাকবেন কেরালার বিরুদ্ধে হ্যাটট্রিক করা এটিকে মোহনবাগানের অ্যাটাকিং মিডিও দিমিত্রিয়স পেট্রাটস এবং ইস্টবেঙ্গলের আক্রমণের একমাত্র প্রাণভোমরা ক্লেইটন সিলভার দিকে।
যুুুযুধান দুই প্রতিপক্ষ আইএসএল-ের ডার্বিতে মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত মোট চারবার। চারবারই জিতেছে এটিকে মোহনবাগান। ২০২০-২১ মরশুমে প্রথম মুখোমুখিতে ২-০-য় জিতেছিল সবুজ-মেরুন শিবির। দ্বিতীয় লেগে তারা জেতে ৩-১-এ। গত মরশুমে প্রথম লেগে ৩-০-য় ও দ্বিতীয় লেগে ৩-১-এ জেতে এটিকে মোহনবাগান। এই চার ম্যাচে মোট ১৩ গোল হয়েছে। যার মধ্যে মাত্র দু'টি করেছে লাল-হলুদ শিবির। বাকি ১১টি গোল করেছে এটিকে মোহনবাগান।












Click it and Unblock the Notifications