Indian Football: ডুরান্ড কাপের ঐতিহ্যকে স্মরণ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কী বার্তা দিলেন রাষ্ট্রপতি?

ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন অধরাই থেকেছে ভারতীয় দলের। ফিফার ক্রম তালিকাতেও ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। এই অবস্থান ভারতীয় ফুটবলের উন্নতিতে সকলকে একযোগে কাজ করার বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডুরান্ড কাপের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় ফুটবলের স্টেকহোল্ডারদের(সহযোগী সংস্থা) দেশে খেলাধুলার উন্নতির জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের ট্রফি সফরের সূচনা করলেন রাষ্ট্রপতি মুর্মু। এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের পঞ্চম-প্রাচীনতম টুর্নামেন্টের ১৩৩ তম সংস্করণ ২৭ জুলাই থেকে শুরু হবে।

Draupadi Murmu

চারটি শহর-কলকাতা, আসামের কোকরাঝার, মেঘালয়ের শিলং এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে টুর্নামেন্টের সব খেলাগুলি হবে। ডুরান্ড কাপটি ভারতীয় সেনাবাহিনী তিনটি সার্ভিসের পক্ষ থেকে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত হয়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় ফুটবল নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল তা বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, "ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। পেশাদার ফুটবলাররা মানুষকে বিনোদন দেয়। বর্তমানে, ইউরো কাপ চলছে এবং এটি বিশ্বজুড়ে অনুসরণ করা হচ্ছে, এটি সর্বত্র খবরের মধ্যে রয়েছে। আমাদের দেশের ফুটবলের উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ফুটবল ঐতিহ্যকে স্মরণ করেন। ১৮৮৪ থেকে ১৮৯৪ সাল পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ডের নামানুসারে ডুরান্ড কাপের নামকরণের কথা স্মরণ করিয়ে দেন। রাষ্ট্রপতি ১৮৮৮সালে শিমলায় প্রথম অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্ট সম্পর্কে বলেছিলেন। তাঁর কথায়, "এটি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, এবং এটি ১৩৫ বছরেরও বেশি পুরানো, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ১৯৫০সালে ডুরান্ড কাপ বিজয়ীদের রাষ্ট্রপতি কাপ উপহার দিয়েছিলেন ।

রাষ্ট্রপতি মুর্মু যখন ট্রফিগুলি উন্মোচন করেন তখন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠিও উপস্থিত ছিলেন।

আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। ২৪টি দল এ বারের ডুরান্ড কাপে অংশ নেবে। আইএসএল ও আই লিগের দলগুলি ছাড়াও সেনাবাহিনীর একাধিক দল এবং আমন্ত্রিত দলও অংশ নেবে বছরের প্রথম টুর্নামেন্টে। গত বছরের মতো এ বারও বিদেশী দলের আসন্ন ডুরান্ড কাপে খেলার কথা রয়েছে। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি হতে পারে যুবভারতীতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+