প্রিমিয়ার লিগ : শেফিল্ডের কাছে হেরে এক ধাপ নামল ম্যান ইউ, চেলসি ও লেস্টারের ড্র
প্রিমিয়ার লিগ : শেফিল্ডের কাছে হেরে এক ধাপ নামল ম্যান ইউ, চেলসি ও লেস্টারের ড্র
প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হার হজম করতে হয়েছে দুর্দান্ত ছন্দে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। হাড্ডাহাড্ডি পৃথক ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসি, লেস্টার সিটি ও এভারটনকে। ফলে লিগ তালিকায় বেশ খানিকটা ওঠানামা পরিলক্ষিত হয়েছে।

ম্যান ইউ-এর হার
প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে গিয়েছে দুর্দান্ত ছন্দে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৩ মিনিটে জয়ী দলের হয়ে প্রথম গোল দেন কিয়ান ব্রায়ান। ৬৪ মিনিটে গোল শোধ দেন ম্যান ইউ-এর হ্যারি মাগুইরে। ৭৪ মিনিটে অলিভার বুরকের গোলে শেফিল্ড ইউনাইটেডের জয় নিশ্চিত হয়।

চেলসি ও লেস্টারের ড্র
নতুন ম্যানেজারের অধীনে প্রিমিয়ার লিগের শুরুটা খারাপ হল না চেলসি-র। উলভসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পায়নি থমাস টুচেলের দল। প্রতিপক্ষ দলকে গোল করতেও দেয়নি চেলসি। অন্যদিকে এভারটন বনাম লেস্টার সিটির গুরুত্বপূর্ণ ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে।

লিগ তালিকা কী বলছে
শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছে ম্যাঞ্চেস্টার সিটি। ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে রেড ডেভিলসরা। ১৯ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থানে উঠে গিয়েছে ম্যান সিটি। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটি ২০ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট হাসিল করেছে। ২০ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম।

কোথায় দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
এবার অনেকাই পিছিয়ে রয়েছে লিভারপুল। ১৯ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।












Click it and Unblock the Notifications