হোয়াইট লাইভস ম্যাটার স্লোগান ঘিরে বিতর্কের কেন্দ্রে প্রিয়িমার লিগের ক্লাব

হোয়াইট লাইভস ম্যাটার স্লোগান ঘিরে বিতর্কের কেন্দ্রে প্রিয়িমার লিগের ক্লাব

যুক্তরাষ্ট্রে মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন চলছে। ফুটবল মাঠে ইতিমধ্যেই সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। করোনা পরবর্তী সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুটবলারদের জার্সির পিছনে বর্ণবৈষম্যের বিরুদ্ধে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' স্লোগান দেখা যাচ্ছে। তবে এই নিয়ে খেলার মাঝে বিপত্তি ঘটে গেল।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে ফুটবলারদের সমর্থন

বর্ণবৈষম্যের বিরুদ্ধে ফুটবলারদের সমর্থন

স্থগিত লিগ শুরুর পর ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সোমবার বার্নলের বিরুদ্ধে ম্যাচ খেলে। সেই ম্যাচ ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলেন সমর্থনে ম্যাঞ্চেস্টার সিটি এবং বার্নলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা হাঁটু মুড়ে বসে পড়েন।

ম্যাচের মাঝেই বিপত্তি

ম্যাচের মাঝেই বিপত্তি

ম্যাঞ্চেস্টার সিটির ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাঝে আকাশে বর্ণবৈষম্যের ব্যানার নিয়ে একটি এয়ার ক্রাফ্ট উড়ে যায়। যেখানে 'হোয়াইট লাইভস ম্যাটার বার্নলে!' লেখা ছিল। এতে বার্নলে ক্লাবের নামের বিতর্কে জড়িয়েছে।

ক্লাব কী জানিয়েছে

ক্লাব কী জানিয়েছে

ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনায় তাদের কোনও যোগ নেই। এয়ার ক্রাফ্টে করে বর্ণবৈষম্যের বিরুদ্ধে স্লোগান উড়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। যা নিয়ে ক্লাবের তরফ থেকে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ম্যাচের ফল

ম্যাচের ফল

ইতিহাদ স্টেডিয়ামে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি দল বার্নলেকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। ম্যাচে ফিল ফডেন ও রিয়াদ মাহরেজ দুটি করে গোল করেন। ডেভিড সিলভা অন্য একটি গোল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+