Premier League : সাউদাম্পটনের কাছে আটকে গেলে ম্যান ইউ, চেলসির কাছে আর্সেনালের হার

Premier League : সাউদাম্পটনের কাছে আটকে গেলে ম্যান ইউ, চেলসির কাছে আর্সেনালের হার

প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে সাউদাম্পটনের কাছে আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে আর্সেনালকে হারিয়ে দিল চেলসি। প্রিমিয়ার লিগের অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করল ব্রিজটন ও টটেনহ্যাম হটস্পার। সবমিলিয়ে শুরু থেকেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আবহে ফুটবল প্রেমীদের মন জয় করতে শুরু করেছে প্রিমিয়ার লিগ।

Premier League : সাউদাম্পটনের কাছে আটকে গেলে ম্যান ইউ, চেলসির কাছে আর্সেনালের হার

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় অর্জন করা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দ্বিতীয় মোকাবিলাও জিততেই নেমেছিল। বলেক দখল থেকে পাসিং ফুটবলে প্রথম থেকেই প্রতিপক্ষ শিবিরকে টেক্কা দিচ্ছিল রেড ডেভিলসরা। যদিও খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় সাউদাম্পটন। ম্যান ইউ ফুটবলার ফ্রেডের আত্মঘাতী গোলে ম্যাচের ৩০ মিনিটের মাথাতেই তারা এগিয়ে যায়। গোল শোধ দিতে অনেক সময় নিয়ে নেয় ম্যান ইউ। ৫৫ মিনিটের মাথায় ম্যাসন গ্রিনউডের গোলে ম্যাচে সমতায় ফেরে ইউনাইটেড। ১-১ ফলাফলেই শেষ হয় ম্যাচ।

ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে সফল হননি পল পগবারা। অন্যদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে সাউদাম্পটনের কাছে সুযোগ এলেও সেগুলি তারা কাজে লাগাতে পারেনি। মূলত আক্রমণের রণনীতিতে মাঠে নেমেছিল ম্যান ইউ। প্রতি আক্রমণ নির্ভর পরিকল্পনা ম্যাচ ড্র করতে সক্ষম হয় সাউদাম্পটন।

প্রিমিয়ার লিগ ডার্বিতে আর্সেনালের মুথোমুখি হয়েছিল চেলসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হলেও আদতে হয়েছে তার উল্ট়ো। শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে চেলসি। একের পর এক আক্রমণে আর্সেনালের ডিফেন্সকে ফালাফালা করতে থাকেন নীল জার্সিধারী খেলোয়াড়েরা। ম্যাচের ১৫ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। গোল করেন রোমেলু লুকাকু। ২০ মিনিট পর ফের সফলতা অর্জন করে চেলসি। রেসি জেমসের গোলে তারা প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায়।

ম্যাচে আর ফিরতে পারেনি আর্সেনাল। একাধিক সহজ গোলের সুযোগ তৈরি করেও সেগুলি হাতছাড়া করে গানার্সরা। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে চেলসি। গোলমুখে ২২টি শট নেন রোমেলু লুকাকুরা। তার মধ্যে পাঁচটি শট তাঁরা লক্ষ্যে রাখতে সক্ষম হন। অন্যদিকে গোলমুখে মাত্র ৬টি শট নিতে সক্ষম হওয়া আর্সেনাল মাত্র তিনটি শট টার্গেটে রাখতে সক্ষম হয়। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উলভসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম। ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ব্রিজটন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+