প্রিমিয়ার লিগ : টটেনহ্যামকে নাস্তানাবুদ করে একধাপ উঠল পিছিয়ে থাকা লিভারপুল, ৫ ম্যাচ পর জয়

প্রিমিয়ার লিগ : টটেনহ্যামকে নাস্তানাবুদ করে একধাপ উঠল পিছিয়ে থাকা লিভারপুল, ৫ ম্যাচ পর জয়

অবশেষে জয়ের মুখ দেখল লিভারপুল। কাটল গোল-শূন্যতাও। টটেনহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় একধাপ উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রিয় দলের এই প্রত্যাবর্তন দেখে খুশি হয়েছেন লিভাপুলের সমর্থকরা। এই জয়কেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র হিসেবে বেঁধে নিতে চান কোচ য়ুর্গ্যান ক্লপ।

লিভারপুলের বড় জয়

লিভারপুলের বড় জয়

প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে খেলতে নেমেছিল লিভারপুল। ৩-১ গোলে ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাাম্পিয়নরা। প্রথমার্ধের ৪৫ মিনিটে জয়ী দলের হয়ে প্রথম গোল করেন রবার্টো ফিরমিনো। ৪৭ মিনিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। ৪৯ মিনিটে টটেনহ্যামের হয়ে এক গোল শোধ দেন পিয়েরে-এমিলে হোজবার্গ। ৬৫ মিনিটে সাদিও মানের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।

৪৯২ মিনিট শেষে গোল

৪৯২ মিনিট শেষে গোল

প্রিমিয়ার লিগে পরপর পাঁচ ম্যাচে জয়হীন ছিল লিভারপুল। এমনকী গত চার ম্যাচে গোলই করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সবমিলিয়ে ৪৯২ মিনিট পর্যন্ত গোলহীন ছিল মহম্মদ সালাহ শিবির। টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে সেই উদ্বেগের দৌড় থামান ব্রাজিল তথা লিভারপুল স্ট্রাইকার রবার্টো ফিরমিনো।

লিগ টেবিল কী বলছে

লিগ টেবিল কী বলছে

টটেনহ্যামের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ২০ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। ১৯ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট অর্জন করেছে। ২০ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি।

কেনের চোট গুরতর

কেনের চোট গুরতর

লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গোড়ালীতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহ্যাম তথা ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। তাঁকে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন টটেনহ্যাম কোচ জোস মেরিনহো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+