Premier League: ম্যানচেস্টার সিটিতেই কি থাকছেন, নাকি যাবেন সৌদি আরবে? অবস্থান স্পষ্ট করলেন ডে ব্রুইন
Premier League: ম্যানচেস্টার সিটির সমর্থকদের কাঠে বড় স্বস্তি। কেভিন ডে ব্রুইন জানিয়ে দিলেন, ম্যান সিটি ছাড়ার সম্ভাবনা তাঁর নেই।
বেশ কিছুদিন ধরেই চর্চা ছিল যে, ডে ব্রুইন ম্যান সিটি ছেড়ে যেতে পারেন সৌদি আরবের কোনও ক্লাবে। যদিও সেই জল্পনা ওড়ালেন ডে ব্রুইন নিজেই।
টানা পঞ্চমবার প্রিমিয়ার লিগ খেতাব জেতার লক্ষ্যে শুরুটা ভালোই করেছে ম্যানচেস্টার সিটি। দলকে একের পর এক ম্যাচ জেতানোয় অবদান রেখেছেন বেলজিয়ামের প্লে-মেকার ডে ব্রুইন। তবে তাঁকে নিয়ে চর্চা চলছে তা গিয়েছিল ডে ব্রুইনের কাছেই।
অবশেষে সেই জল্পনা ওড়ালেন ডে ব্রুইন। ম্যানচেস্টার সিটির জার্সিতে দশম মরশুম শুরুর আগে ডে ব্রুইন আগে জানিয়েছিলেন, তিনি দলবদলের সম্ভাবনার দরজা খোলা রাখছেন। ওয়েস্ট হ্যামকে সিটি ৩-১ গোলে হারানোর পর অবস্থান স্পষ্ট করলেন ডে ব্রুইন।
তিনি বিসিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সত্যি কথা বলছি কারও সঙ্গেই আমার কোনও কথা হয়নি। অনেকে অনেক কথা বলছেন। খবর প্রকাশিত হচ্ছে। যদিও আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই কাটাতে পারছি। চার সপ্তাহ ছুটিতে ছিলাম। ফিরে এসে ট্রেনিং শুরু করেছি। এর বেশি কিছু নেই।
ক্লাব বদল নিয়ে তাঁর সঙ্গে কারও কথা হয়নি বলে দাবি করে ডে ব্রুইন বলেন, মরশুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেই সিদ্ধান্ত নেব। কথা হবে ম্যান সিটির সঙ্গেও। ভালো পরিস্থিতিতে থেকে ভালো ফুটবল খেলাই আমার লক্ষ্য। আগামী কয়েক মাস সেটাই করতে চাই। কোনও কিছুর ক্ষেত্রেই তাড়াহুড়ো করতে চাইছি না।
চলতি প্রিমিয়ার লিগে এখনও অবধি তিনটি লিগ ম্যাচে একটি গোল করেছেন ডে ব্রুইন। একটি গোল করতে সহযোগিতাও করেছেন। সবমিলিয়ে গোলের সুযোগ তৈরি করেছেন ১১টি।













Click it and Unblock the Notifications