প্রিমিয়ার লিগ: লন্ডন ডার্বি হেরে রেফারির উপর ক্ষোভ উগড়ে দিলেন মোরিনহো

প্রিমিয়ার লিগ: লন্ডন ডার্বি হেরে রেফারির উপর ক্ষোভ উগড়ে দিলেন মোরিনহো

ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) হেরেই চলেছে হোসে মোরিনহোর (Jose Mourinho) টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। বৃহস্পতিবার হার চেলসির (Chelsea) কাছে। এই নিয়ে টানা তিন ম্যাচে পরাজয়। লন্ডন ডার্বিতে নিজের পুরনো দলের কাছে হার একেবারেই হজম হয়নি মোরিনহোর। তাই যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন রেফারির উপর।

প্রিমিয়ার লিগ: লন্ডন ডার্বি হেরে রেফারির উপর ক্ষোভ উগড়ে দিলেন মোরিনহো

ম্যাচের ২৪ মিনিটে জর্গিনহোর পেনাল্টি থেকে করা একমাত্র গোলের সুবাদে জয় পেয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এসেছে চেলসি। ২২ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৬। তাদের থেকে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম চেলসির কাছে নেমে এসেছে অষ্টম স্থানে। পরের ম্যাচগুলিতে ঘুরে দাঁড়াতে মোরিনহো অপেক্ষায় হ্যারি কেনের জন্য। আশা করছেন আগামী ম্যাচেই কেনকে দলে পাবেন। কেন ছাড়া টটেনহ্যাম যে খুবই সাধারণ মানের ফার্দিনান্দ-সহ অনেকই তা খোলাখুলি জানিয়ে দিয়েছেন। যদিও দল খারাপ খেলেছে বলে মানতে নারাজ মোরিনহো। বরং তিনি ক্ষুব্ধ রেফারিংয়ের মান নিয়ে। সাফ জানিয়ে দিলেন, রেফারি আন্দ্রে মেরিনারের সঙ্গে এমনিতে আমার সম্পর্ক ভালোই। তবে চেলসি ম্যাচে তাঁর পারফরম্যান্সে আমি একেবারেই খুশি নই। যে পেনাল্টি থেকে ম্যাচের জয়সূচক গোল করল চেলসি, তা পেনাল্টি ছিল না। একটা পেনাল্টি, একটা গোল তাতেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেল। চেলসি তেমন সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে টটেনহ্যাম সেভাবে বল দখলে দাপট দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে ফুটবলাররা ভালো খেলেছেন। সুযোগও তৈরি হয়েছিল। তবে ফারাক গড়ে দিল ওই পেনাল্টিটাই। এটা মানতে পারছি না, এভাবে ম্যাচ হারতে হলে সত্যিই কষ্ট হয়।

তাঁর কোচিং কেরিয়ারে এভাবে টানা কোনওদিন হারেনি মোরিনহোর দল। আটটি ক্লাবের হয়ে ৩২৬টি হোম লিগ ম্যাচে ম্যানেজারের দায়িত্ব সামলানো মোরিনহোর চেলসি ম্যানেজার হিসেবেও ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে টানা ৮৬ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড। ফলে লিভারপুলের কাছে হারের পর তাই চেলসি ম্যাচে জয় পেতে মরিয়া ছিলেন তিনি। কিন্তু হলো না। অন্যদিকে, চেলসি ম্যানেজার হিসেবে ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার পর দায়িত্ব পেয়ে টানা তিন ম্যাচ অপরাজেয় থাকা স্বস্তি দিচ্ছে টমাস টাচেলকে। তবে এ জন্য পুরো কৃতিত্ব ফুটবলারদেরই দিচ্ছেন তিনি।

২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে ম্যাঞ্চেস্টার সিটি। তার পরেই রয়েছে ম্যান ইউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+