প্রিমিয়ার লিগে রেকর্ড কোভিড সংক্রমণ, নতুন করে আক্রান্ত ১০৩

ঝড়ের গতিতে প্রিমিয়ার লিগে বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। প্রিমিয়ার লিগ সহ ইংলিশ ফুটবলের প্রথম চার ডিভিশের অসংখ্য ম্যাচ ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে এই মহামারীর লাগামছাড়া বাড়বাড়ন্তের জন্য। এবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পরিসংখ্যান সামনে আনল প্রিমিয়ার লিগের আয়োজক'রা। শেষ এক সপ্তাহে (ডিসেম্বর ২০-২৬) প্রিমিয়ার লিগে ফুটবলার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১০৩ জন।

Premier league hit by record 103 new covid 19 cases

২০২০-তে শূন্য গ্যালারি এবং বায়োবাবলের মধ্যে ফুটবলারদের রেখে যখন প্রিমিয়ার লিগ শুরু হয় তখন থেকেই নিয়িমিত কোভিড পরীক্ষা হচ্ছে প্রতিটা দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফের। জৈব সুরক্ষআ বলয়ের মধ্যে বেশ ভাল মতোই এগচ্ছিল ইংলিশ ফুটবলের প্রিমিয়ার ডিভিশন। কিন্তু ছন্দ পতন ঘটে ডিসেম্বরে। চলতি মাসের মাঝমাঝি প্রথম মারাত্মক হারে বাড়তে থাকা কোভিড সংক্রমাণ ধরা পড়ে লিগের ক্লাবগুলির মধ্যে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৯০টি কোভিড পজিটিভ কেস ধরা পরে। এর পরই ১৫ ডিসেম্বর প্রিমিয়ার লিগ সহ পরবর্তী তিনটি ডিভিশন ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইংলিশ ফুটবল লিগা ওয়ান এবং ইংলিশ ফুটবল লিগা টু-র একাধিক ম্যাচ বাতিল করা হয়। তবুও আটকানে গেল না ভয়ঙ্কর ভাবে বেড়ে চলা কোভিড সংক্রমণ'কে। ওমনিক্রনের কারণে সেই সংখ্যাটাই ছাপিয়ে গেল গত সপ্তাহে।

প্রিমিয়ার লিগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, " সোমবার, ২০ ডিসেম্বর এবং রবিবার, ২৬ ডিসেম্বরের মধ্যে ক্লাব ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের মিলিয়ে ১৫,১৮৬টি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এর মধ্যে ১০৩টি নতুন পজিটিভ কেস সামনে এসেছে। আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের নিরাপত্তা এবং ওমনিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব থেকে বাঁচতে সব রকমের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

ওমনিক্রনের কারণে স্থগিত হয়ে গিয়েছে লিভারপুল বনাম লিডস ম্যাচ, এভার্টন বনাম বার্নলে ম্যাচ। উলভস-এর ঘরের মাঠে ওয়াটফোর্ডের ট্রিপও বাতিল হয়েছে একই কারণে। উলভারহ্যাম্পটন শিবিরে করোনার দাপাদাপিতে মঙ্গলবার আর্সেনালের বিরুদ্ধে তাদের ম্যাচ ভেস্তে গিয়েছে। স্থগিত হয়ে গিয়েছে লিডস বনাম অ্যাস্টন ভিলা ম্যাচও। সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। কিন্তু লিডসের কোভিড এবং চোট সমস্যা'র কারণে রবিবার ম্যাচটির স্থগিতাদেশ নেমে আসে।

তবে এই ভাবে দীর্ঘদিন ম্যাচ স্থগিত রাখতে চাইছে না প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। নিজেদের মধ্যে বৈঠক শেষে ক্লাবগুলি'র উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, একজন গোলরক্ষক এবং ১৩জন ফিট আউটফিল্ড ফুটবলার থাকলে ম্যাচ আয়োজন করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+