KGF Chapter 2: দেশের সীমানা ছাড়িয়ে কেজিএফ ফিভারে মজে ম্যানচেস্টার সিটি

KGF Chapter 2: দেশের সীমানা ছাড়িয়ে কেজিএফ ফিভারে মজে ম্যানচেস্টার সিটি

'কেজিএফ: চ্যাপ্টার ২'- সারা দেশে ঝড় তুলেছে। সিনেপ্রেমীদের অধীর আগ্রহের সমাপ্তি ঘটেছে সদ্যই। ছবিটি রিলিজ হয়েছে একাধিক ভাষায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী-এই ছবি দেখার জন্য হলের বাইরে টিকিটের হাহাকার এখনও একই রকম।

KGF Chapter 2: দেশের সীমানা ছাড়িয়ে কেজিএফ ফিভারে মজে ম্যানচেস্টার সিটি

কেজিএফ-এর এই জনপ্রিয়তা নজর এড়ায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের এই ক্লাব সম্প্রতি একটি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে সুদূর টেমসের তীরেও নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে এই কন্নড় ছবি।

ম্যানচেস্টারের এই ক্লাব তাদের তিন স্টার ফুটবলার কেভিন ডি ব্রুইন, ইকেই গুণ্ডগান এবং ফিল ফোডেনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখে, "আমাদের নিজের কেজিএফ।"

পোস্টটি ম্যান সিটির তরফ থেকে শেয়ার করার কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা যেমন এই পোস্ট দেখে মজা পেয়েছেন, তেমনই এই পোস্টটি নজর এড়ায়নি বলিউডের চিত্র পরিচাল তথা অভিনেতা ফারহান আখতারের। 'দিল চাহাতা হ্যায়' খ্যাত পরিচালক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্টটি ম্যান সিটির এই পোস্টটি শেয়ার করেন। তিনি লেখেন, "যখন তোমার চলচ্চিত্র এবং দল একে অপরের সঙ্গে মিশে যায়।"

KGF Chapter 2: দেশের সীমানা ছাড়িয়ে কেজিএফ ফিভারে মজে ম্যানচেস্টার সিটি

সিনেমার বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কেজিএফ: চ্যাপ্টার ২। ১৪ এপ্রিল মুক্তি পায় 'কেজিএফ: চ্যাপ্টার ২'। মোট পাঁচটি ভাষায় এই ছবি মুক্তি পেয়েছে। এই পাঁচ ভাষা হল কন্নড়, তেলেগু, হিন্দি, তামিল এবং মালয়েলাম। যশ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজের মতো তারকারা। সঞ্জয় দত্তের উপস্থিতি এই ছবিকে অন্য মাত্রা এনে দিয়েছে।

লিভারপুলের বিরুদ্ধে হেরে এফএ কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান থেকে পেপ গুয়ার্দিওয়ালর দলকে নামিতে প্রথম স্থান দখল করেছে লিভারপুল। যদিও তারা ম্যান সিটির থেকে এক ম্যাচ বেশি খেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+