Premier League: লন্ডন ডার্বিতে তিন গোলে জয় চেলসির, ওয়েস্ট হ্যামকে হারিয়ে পয়েন্ট তালিকাতেও উত্থান

Premier League: প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে শেষ হাসি হাসল চেলসি। লন্ডন স্টেডিয়ামে আজ ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো তারা।

আগের শনিবার বোর্নমাউথকে ১-০ গোলে হারানোর পর আজকের ম্যাচে চেলসি প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলের। দ্বিতীয়ার্ধের ২ মিনিটেই ব্যবধান বেড়ে হয় ৩-০। জোড়া গোল নিকোলাস জ্যাকসনের।

Premier League
Getty Images
Premier League

এই জয় নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে চেলসির নতুন কোচ এঞ্জো মারেস্কাকে। উইং ধরে বেশ কিছুটা দৌড়ে গিয়ে অরক্ষিত অবস্থায় বক্সের ভিতর ঢুকে জ্যাকসন যে শটটি নেন তা রুখতে পারেননি ওয়েস্ট হ্যাম গোলকিপার আলফন্সে আরেওলা। ম্যাচের ৪ মিনিটে এই গোল এগিয়ে দেয় চেলসিকে।

এর ঠিক ১৪ মিনিটের মাথায় জ্যাকসন নিজের দ্বিতীয় গোলটি করে চেলসিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। সেনেগালের এই স্ট্রাইকার বল পেয়েছিলেন মোজেস কাইসেডোর কাছ থেকে। এরপর ওয়েস্ট হ্যামের রক্ষণভাগের ফুটবলারদের ফাঁক গিয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে জুলেন লোপেতেগুইয়ের দল ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। শুরুতে সপ্রতিভই লাগছিল। কিন্তু ম্যাচের ৪৭ মিনিটে চেলসি ৩-০ গোলে এগিয়ে যেতেই ওয়েস্ট হ্যামের যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায়। এই গোলটি করেন কোল পামার।

চেলসি এবারের লিগে এখনও পাঁচটি ম্যাচ খেলে ফেলল। এদিনের জয়টি তৃতীয়। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। যদিও শেষ চারটি ম্যাচে চেলসি অপরাজেয়। ১০ পয়েন্ট নিয়ে আপাতত তারা উঠে এলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ওয়েস্ট হ্যাম রইল ১৪ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+