প্রিমিয়ার লিগ ম্যান সিটির পরাজয়, লেস্টারকে হারিয়ে এফএ কাপের বদলা চেলসির

প্রিমিয়ার লিগ ম্যান সিটির পরাজয়, লেস্টারকে হারিয়ে এফএ কাপের বদলা চেলসির

১০ জনের ম্যাঞ্চেস্টার সিটিকে বাগে বেয়ে হারিয়ে দিল ব্রিঘটন। প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে লেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ ফাইনালের বদলা নিয়েই নিল চেলসি। অন্য ম্যাচে ফুলহ্যামের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। সাউদম্পটনের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে লিডস ইউনাইটেড।

ম্যান সিটির হার

ম্যান সিটির হার

প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থানে বসে থাকলেও খেতাব এখনও নিশ্চিত হয়নি ম্যাঞ্চেস্টার সিটির। এই পরিস্থিতিতে ব্রিঘটনের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় পেপ গুয়ার্দিওলার দলকে। ম্যাচের ১০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে সিটির কাজ আরও কঠিন করে দেন জোয়াও কানসেলো। শেষমেশ ৩-২ গোলে ম্যাচ হারে ম্যান সিটি। পরাজিত দলের হয়ে গোল করেন ইকেয় গুনদোগান ও ফিল ফোডেন। ব্রিঘটনের হয় গোল করেন লিন্ড্রো ট্রোসার্ড, অ্যাডাম ওয়েবস্টের ও ড্যান বার্ন।

চেলসির সুমধুর বদলা

চেলসির সুমধুর বদলা

লিগের অন্য ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে চেলসি। কয়েকদিন আগে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। চেলসিকে হারিয়ে খেতাব জিতেছিল লেস্টার। প্রিমিয়ার লিগের ম্যাচ ২-১ গোলে জিতে সুমধুর বদলা নিয়েছে থমাস তুচেলের দল। চেলসির হয়ে আন্টোনিও রুডিগের ও জর্জিনহো গোল করেছেন।

ড্র করল ম্যান ইউ

ড্র করল ম্যান ইউ

অবনমনের আওতায় চলে যাওয়া ফুলহ্যামকে হারাতে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইডে। ম্যাচের ১৫ মিনিটের মাথায় এডিসন কাভানির গোলে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা। ৭৬ মিনিটে জো ব্রেয়ানের গোলে ম্যাচে সমতা ফেরায় ফুলহ্যাম।

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা

৩৭ ম্যাচ খেলে ৮৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। ৩৭ ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সমপরিমাণ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে চেলসি। ৩৭ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে লেস্টার সিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+