Premier League: প্রিমিয়ার লিগের ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল, জয় পেল চেলসিও

Premier League: প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেল আর্সেনাল। যার ফলে পয়েন্ট তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে তারা। টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে আর্সেনাল।

চেলসি এদিন জয় পেল এএফসি বোর্নমাথের বিরুদ্ধে। দুটি ম্যাচেরই জয়ের ব্যবধান ১-০।

Premier League
Rob Newell - CameraSport via Getty Images
Premier League

আর্সেনাল বনাম টটেনহ্যাম ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৬৪ মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস। যার ফলে উত্তর লন্ডনের ডার্বিতে দুরন্ত জয় নিশ্চিত হয় আর্সেনালের।

টটেনহ্যাম হটস্পারের এই ম্যাচটি ছিল হোম ম্যাচ। প্রথমার্ধে তারা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজের কাজটা করতে পারেনি। দেহান কুলুসেভস্কি ও ডমিনিক সোলাঙ্কের দুটি প্রয়াস দারুণভাবে রুখে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। কয়েকটি সুযোগ নষ্টও করে হটস্পার।

শেষ অবধি টটেনহ্যাম হটস্পার মরিয়া লড়াই চালালেও আর্সেনালের অপরাজেয় থাকা আটকাতে পারেনি। ১০ পয়েন্ট নিয়ে আর্সেনাল পয়েন্ট তালিকার দুইয়ে। টটেনহ্যাম হটস্পার দ্বিতীয় ম্যাচ হেরে আপাতত ১৩ নম্বরে।

এদিনের অপর ম্যাচে চেলসি হারিয়েছে এএফসি বোর্নমাথকে। এই ম্যাচেও প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। চেলসির হয়ে ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিস্টোফার কুনকু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+