Premier League: প্রথমার্ধেই ৭ গোল! প্রিমিয়ার লিগে নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বড় জয় আর্সেনালের
Premier League: প্রিমিয়ার লিগের ম্যাচে নজিরবিহীন কাণ্ড! প্রথমার্ধেই হলো সাত-সাতটি গোল। লন্ডন স্টেডিয়ামে আর্সেনাল বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচে।
ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে গেল আর্সেনাল। সব গোলই হলো প্রথমার্ধে।
ম্যাচের ৩৬ মিনিটের মধ্যেই চার-শূন্য গোলে এগিয়ে যায় আর্সেনাল। ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল। ২৭ মিনিটে লিন্দ্রা ট্রোসসার্ডের গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। পেনাল্টি থেকে ৩৪ মিনিটের মাথায় গোল করেন মার্টিন অডেগার্ড।
এর ঠিক ২ মিনিট পরেই আর্সেনালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন কাই হাভের্টজ। এই গোলের চার মিনিটের মধ্যে ২টি গোল করে ওয়েস্ট হ্যাম। প্রথমে ৩৮ মিনিটে অ্যারন ওয়ান-বিসাকা এবং এরপর ম্যাচের ৪০ মিনিটের মাথায় এমার্সন পালমিয়েরির ফ্রি কিক থেকে করা গোল।
যদিও বিরতির আগেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় আর্সেনাল। ফ্যাবিয়ানস্কি গ্যাব্রিয়েলকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। দুটি গোলের ক্ষেত্রে অবদান রাখা বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেন।
আর্সেনালের কীর্তির আগে প্রিমিয়ার লিগে এর আগে কোনও একটি অর্ধে কোনও দল চারটি গোল করেছে, এমন নজির রয়েছে চারবার। দ্বিতীয়ার্ধে অবশ্য একটি গোলও হয়নি। আর্সেনাল ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে। পরের রবিবার তাদের হেভিওয়েট দ্বৈরথ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।
চলতি বছর বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে পাঁচবার বিভিন্ন অ্যাওয়ে ম্যাচে অন্তত ৫টি গোল করার নজির রাখল আর্সেনাল। ১৮৯২ সালে সান্ডারল্যান্ড ও ১৯৩৭ সালে এমন কীর্তি রয়েছে ম্যান সিটির।













Click it and Unblock the Notifications