প্রিমিয়ার লিগ ২০২০-২০২১ : ১০ জনের চেলসিকে ২ গোল লিভারপুলের, নায়ক মানে

প্রিমিয়ার লিগ ২০২০-২০২১ : ১০ জনের চেলসিকে ২ গোল লিভারপুলের, নায়ক মানে

প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জনের চেলসিকে দুই গোলে হারাল লিভারপুল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই দিয়েছেন সাদিও মানে। টুর্নামেন্টের শুরু থেকেই প্রাধান্য কায়েম শুরু য়ুর্গ্যান ক্লপের দলের। এবারও খেতাব ধরে রাখতে মরিয়া মহম্মদ সালাহরা।

প্রিমিয়ার লিগ ২০২০-২০২১ : ১০ জনের চেলসিকে ২ গোল লিভারপুলের, নায়ক মানে

প্রথমার্ধ থেকেই ম্যাচে প্রধান্য বিস্তার করে লিভারপুল। চেলসির গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ফিরমিনহোরা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও সাফল্য পেতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মহম্মদ সালাহ-দের লাগাতার আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় চেলসির ডিফেন্স। সেই চাপেই গর্হিত ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান চেলসির আন্দ্রেস খ্রিস্টেনসেন। তবে প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দশ জনের চেলসির মাথায় চেপে বসে লিভারপুল। আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় য়ুর্গ্যান ক্লপের দল। ম্যাচের ৫০ মিনিটে সুপরিকল্পিত আক্রমণে প্রথম গোল পায় লিভারপুল। গগোল দেন সাদিও মানে। চার মিনিট পর আফ্রিকান স্ট্রাইকারের পা থেকেই আসে ম্যাচ ও জয়ী দলের দ্বিতীয় গোল। দুই গোলেই ম্যাচ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। সমপরিমাণ ম্যাচে খেলে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে লিস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এভারটন। ২ ম্যাচে খেলে ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্সেনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+