প্রিমিয়র লিগে আর্সেনালকে হারিয়ে দিল ব্রাইটন, ম্যাচের স্কোরলাইন জেনে নিন

প্রিমিয়র লিগে আর্সেনালকে হারিয়ে দিল ব্রাইটন, ম্যাচের স্কোরলাইন জেনে নিন

চলতি বছরে লিগে একেবারেই আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি আর্সেনাল। এবার পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা ব্রাইটন এফসির কাছে হেরে বসল দল। এদিন আর্সেনালকে ব্রাইটন হারালো ২-১ ব্যবধানে। ম্যাচের পরিসংখ্যানে চোখ রাখলে বল পজিশন থেকে গোলমুখী আক্রমণ সব বিভাগেই আর্সেনালতে টেক্কা দেয় ব্রাইটন। ম্যাচে ৫১ শতাংশ বলের দখল রেখে খেলেছে ব্রাইটন। অন্যদিকে ৪৯ শতাংশ দখল রাখতে পেরেছে আর্সেনাল। গোলমুখী আক্রমণের ক্ষেত্রেও ব্রাইটন ৯ বার ও আর্সেনাল ৫ বার আক্রমণ করে।লিগে এই নিয়ে টানা তিনম্যাচ হারের পর আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ জিতল ব্রাইটন।

প্রিমিয়র লিগে আর্সেনালকে হারিয়ে দিল ব্রাইটন, ম্যাচের স্কোরলাইন জেনে নিন

ম্যাচের ৩৬ মিনিটে অ্যাডাম ওয়েবস্টার গোল করে ব্রাইটনকে এগিয়ে দেয়। প্রথমার্ধে ০-১ পিছিয়ে থেকে মাঠ ছাড়ে আর্সেনাল। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে ৫০ মিনিটে আলেকজান্দ্রের গোলে আর্সেনাল ম্যাচে ফেরে। এরপর ৮০ মিনিটে নিয়েল মওপের গোলে ফের আরও একবার এগিয়ে যায় ব্রাইটন। শেষ পর্যন্ত ব্রাইটন ম্যাচ জেতে ২-১ ব্যবধানে।

ব্রাইটনের বিরুদ্ধে এই ম্যাচে হারের পর ১৫ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে আর্সেনাল। লিগে ৪ ম্যাচ জয়, ৪ ম্যাচে হার ও ৭ ম্যাচ ড্র করেছে দল।

একনজরে লিগের প্রথম পাঁচে কারা
১৫ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল
সমসংখ্যাক ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে লেস্টার সিটি
১৫ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি
সমসংখ্যাক ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে চারে চেলসি।
১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উলভস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+