জীবনযুদ্ধে হার প্রশান্ত ডোরার, মাত্র ৪৪ বছর বয়সেই না ফেরার দেশে তিন প্রধানে খেলা ফুটবলার
জীবনযুদ্ধে হার প্রশান্ত ডোরার, মাত্র ৪৪ বছর বয়সেই না ফেরার দেশে তিন প্রধানে খেলা ফুটবলার
দীর্ঘ লড়াই শেষে জীবনযুদ্ধে হার মানলেন প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরা। তেকাঠির নিচে তাঁর দুই হাত বহু ম্যাচে দলকে জিতিয়েছেন। ফুটবল কেরিয়ারে তিন প্রধানে খেলেছেন প্রশান্ত ডোরা। তাঁর গোল কিপিংয়ে ভরসা রেখে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহামেডান অনেক কঠিন ম্যাচ উতরে গিয়েছে। সদা হাসিখুশি সেই প্রশান্ত ডোরাই মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। বাংলা ফুটবলের অতি পরিচিত মুখ প্রশান্ত এদিন রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় আড়াই মাসেরও বেশি সময় তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরেই বাংলায় এই ফুটবলার জ্বরে ভুগছিলেন। এরপর জ্বর না কমার কারণে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক ভাবে ডোরা কোন রোগে ভুগছেন তা নির্ণয় করা যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে একাধিক পরীক্ষার পর হেমোফাগোসিটিসি লিম্ফ হিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগ হয়েছে বলে জানা যায়। যার ফলে তাঁর শরীর রক্তে প্লেটলেট কমে আসতে শুরু করে বলেও জানা যায়।
প্রশান্তর দাদা হেমন্ত ডোরাও বাংলার নামী গোলকিপার। ভাই প্রশান্তর বিরল রোগে রক্তের প্রয়োজনে বিভিন্ন মাধ্যমে বারবার তিনি অনুরোধও করতে থাকেন। প্রশান্ত-র স্ত্রী সৌমিও বারবার রক্তের জন্য আবেদন করেন।
প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র নির্দিষ্ট গ্রুপের রক্তের ব্যবস্থা করেছিলেন শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মেনে চিরবিদায় নিলেন প্রশান্ত ডোরা। এদিন বেলা ১টা ৪০ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। স্ত্রী ও এক ছেলেকে রেখে গেলেন প্রশান্ত। তাঁর প্রয়াণে বাংলার ফুটবল জগতে শোকের ছায়া।
মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে সুনামের সঙ্গে খেলার পাশাপাশি বাংলার হয়ে প্রশান্ত সন্তোষ ট্রফিও খেলেছেন। ১৯৯৯ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসেও বঙ্গ গোলকিপার ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications