'বিশ্বকাপ ফুটবল' আয়োজন, তারই শাস্তি এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সরে যাওয়া , শুরু জোর জল্পনা
দু'দিন আগেই শেষ হয়েছিল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। তারপরই নেমে এল নিদান।
দু'দিন আগেই ভারতে শেষ হয়েছে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। এআইএফএফের সমস্ত ব্যবস্থাপনায় দারুণ খুশি ফিফা। কিন্তু তারপরই নিদান নেমে এল এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের ওপর। দিল্লি হাইকোর্টের রায়ে বরখাস্ত হলেন তিনি।

এই মুহূর্তে দায়িত্বে এলেন প্রাক্তন নির্বাচন প্রধান ওয়াইএম কুরেশি। সামনের পাঁচ মাসের মধ্যে এআইএফএফকে নির্বাচন আয়োজন করার নির্দেশ দিল দিল্লি কোর্ট। দিল্লি হাইকোর্টের রায় অবৈধভাবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন প্রফুল প্যাটেল। কোর্টের পর্যবেক্ষণ জাতীয় ক্রীড়া কোড মেনে হয়নি প্রফুল প্যাটেলের নির্বাচন।
স্পোর্টস অ্যাকটিভিস্ট রাহুল মেহেরা-র দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পদ হারালেন প্রফুল প্যাটেল। বিচারপতি এস রবীন্দ্র ভট এবং নাজমি ওয়াজারির বেঞ্চ প্রফুল প্যাটেলকে বরখাস্ত করে। গত ডিসেম্বরে সর্বসম্মতিক্রমে এআইএফএফ সভাপতি হয়েছিলেন প্রফুল প্যাটেল।
২০১২- পর ফের এই পদে গত ডিসেম্বরে নির্বাচিত হন প্রফুল প্যাটেল। এটা তাঁর তৃতীয় টার্ম ছিল। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সী অসুস্থ হওয়ার পর তাঁকে কার্যনির্বাহী সভাপতি হিসেবে ভার গ্রহণ করেন। ২০০৯ সালে প্রথমবার নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে।

২০১৭ -বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার পর এবার অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করছে ভারত। এই অবস্থায় প্রফুল প্যাটেলের সরে যাওয়ায় উঠেছে গুঞ্জন। রাজনৈতিক মহলের প্রভাবেই কী এত দ্রুত পদ খোয়াতে হল প্রফুল প্যাটেলকে উঠছে প্রশ্ন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications