অতিরিক্ত সময়ে এডারের গোলে ভর করে ইউরো ২০১৬-র চ্যাম্পিয়ন পর্তুগাল!

প্যারিস, ১১ জুলাই : প্রথমবার ইউরো ফাইনাল জয়ের জন্য যে রোনাল্দোর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ, খেলা শুরুর আগেই হাঁটুর চোটে চোখে জল নিয়েই স্ট্রেচারে করে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু তখনও কে জানত বিকল্প খেলোয়াড় হিসাবে খেলতে নেমে অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্যই বদলে দেবেন পর্তুগালের এডার। ফটো ফিনিশ করে দলের হাতে তুলে দেবেন প্রথম ইউরো চ্যাম্পিয়ানস ট্রফি।

১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ইউরো কাপের ফাইনালে জয়ী হল পর্তুগাল। নিখুঁত সময়ে এডার দেশের জন্য নিজের প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করে রীতিমতো পর্তুগালের নায়ক এখন। ১০৯ মিনিটে খেলা চলাকালীন গোলটি করেন এডার।

অতিরিক্ত সময়ে এডারের গোলে ভর করে ইউরো ২০১৬-র চ্যাম্পিয়ন পর্তুগাল!

অন্যদিকে তৃতীয়বার ইউরো চ্যাম্পিয়নের তকমা পাওয়া হল না ফ্রান্সের। তবে এদিন হয়তো সত্যিই ভাগ্য সদয় ছিল না ফ্রান্সের। ম্যাচের প্রথম থেকে আধিপত্য জমিয়ে রাখলেও প্রচুর সুযোগ নষ্ট করেছে গোটা দল।

ম্যাচ শেষের হুইশেলে অবেগঘন মুহূর্তে দেখা গেল রোনাল্দোকে। কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রথমবার ইউরো কাপ হাতে তোলার আনন্দ ধরে রাখতে পারেননি তিনি। তবে খেলার ২৪ মিনিটের মাথায় রোনাল্দোর মাঠে না থাকাতে হতাশ হয়েছিলেন পর্তুগাল সমর্থকরা। অনেকেই ভাবতে শুরু করেছিলেন ফ্রান্সের গোল দেওয়া হয়তো সময়ের অপেক্ষা।

24 teams, 51 games, 108 goals.

One new champion! #EURO2016 pic.twitter.com/OZ4pQMGvUC
— UEFA EURO 2016 (@UEFAEURO) July 10, 2016

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নায়কের ভূমিকায় প্রথম থেকেই প্রোজেক্ট করা হয়েছে রোনাল্দোকে। সেটাই স্বাভাবিক। বিশ্বের এই তারকা ফুটবলারের কাঁধে ছিল গুরুদায়িত্ব। তাই হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার সময় নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কারণ ম্যাচের বাকিটা অংশে তাঁর ভূমিকা ছিল শুধুই ব্যাকস্টেজে।

That winning moment! Portugal celebrations at full time in the Paris Fan Zone. #EURO2016 #POR pic.twitter.com/RAex2Eyt2b
— UEFA EURO 2016 (@UEFAEURO) July 10, 2016

যদিও খেলার শুরুতে গতিটা ভালই ধরেছিলেন রোনাল্দো। রোনাল্দো না থাকলে দলের কারোর মধ্যে বল সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা চোখে পড়ছিল না। যদিও এদিন পর্তুগাল দলের সমন্বয় ছিল চোখে পড়ার মতো।

Portugal's path to #EURO2016 glory...#POR #PORFRA pic.twitter.com/srC5iNVSri
— UEFA EURO 2016 (@UEFAEURO) July 10, 2016

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+