প্রেসিডেন্টের সামনেই বিশ্বকাপে ভাল পারফর্ম করার শপথ রোনাল্ডোদের

২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য রাশিয়া উড়ে যাওয়ার আগে গোটা পর্তুগাল দলকে শুভেচ্ছা জানালেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সৌসা।

দু'বছর আগে ইউরোপের সেরার লড়াইয়ে যখন পর্তুগাল নেমেছিল তখন ফ্রান্স, ইটালির ভিড়ে অনেকেই মনে করেছিলেন বিশেষ কিছুই করতে পারবে না পর্তুগাল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অধিনায়কত্বে প্রথমবারের জন্য ইউরোপের সেরা হয় পর্তুগাল। এই বারও সেই রোনাল্ডোকে সামনে রেখেই বিশ্বকাপের স্বপ্নে বুক বাঁধছেন পর্তুগিজ সমর্থকেরা।

প্রেসিডেন্টের সামনেই বিশ্বকাপে ভাল পারফর্ম করার শপথ রোনাল্ডোদের

২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য রাশিয়া উড়ে যাওয়ার আগে গোটা পর্তুগাল দলকে শুভেচ্ছা জানাতে রাজধানী লিসবনের ন্যাশনাল কোচেস মিউজিয়ামে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট মার্সেলো রেবেল দে সৌসা।
প্রেসিডেন্টের সামনে বিশ্বকাপে ভাল ফল করার শপথ নেন পর্তুগিজ ফুটবলাররা।

এদিন প্রেসিডেন্টের সামনেই গোটা দলকে উদ্বুদ্ধ করেন রোনাল্ডো। তিনি বলেন, 'দু'বছর আগে ইউরো অভিযান শুরু করার সময় আমরা একটা মন্ত্রকে অবলম্বন করে এগিয়ে গিয়েছিলাম এবং তা ছিল হাল না ছাড়ার মন্ত্র, শেষ মিনিট পর্যন্ত লড়াই চালানোর মন্ত্র। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনও পরিস্থিতিতেই প্রতিপক্ষের সামনে হার মানা চলবে না। আসন্ন বিশ্বকাপেও আমাদের লক্ষ্য থাকবে ঠিক এইটি-ই।'

প্রেসিডেন্টের সামনেই বিশ্বকাপে ভাল পারফর্ম করার শপথ রোনাল্ডোদের

প্রেসিডেন্টের সামনেই বিশ্বকাপে ভাল পারফর্ম করার শপথ রোনাল্ডোদের

তাঁর আরও সংযোজন, 'বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাদের কাঁধে। নিজেদের যোগ্যতার সর্বোচ্চ পর্যায় উঠে ফুটবল খেলতে হবে আমাদের যাতে কোনও ভাবেই দেশের সম্মান না নষ্ট হয়। নিজেদের দিক দিয়ে চেষ্টার ত্রুটি রাখা যাবে না। আমি আশা করি বিশ্বকাপে আমরা নিজেদের সেরাটা উজার করে দিতে পারব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+