Euro Cup 2024: গোল করতে ব্যর্থ রোনাল্ডো, প্রথম ম্যাচে স্বস্তির ৩ পয়েন্ট প্রাপ্তি পর্তুগালের

ইউরো কাপের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গোল পেলেন না সেই রোনাল্ডো। তবু পর্তুগাল ম্যাচ জিতল। ২-১ গোলে জিতে ইউরো কাপে অভিযান শুরু করল পর্তুগাল। অল্পের জন্য হারের তিক্ত অভিজ্ঞতা পেতে হল না পর্তুগিজ শিবিরকে। চেক প্রজাতন্ত্রের থেকে ধারে-ভারে অনেকটাই এগিয়ে ছিল পর্তুগালের তারকা বোঝাই দল। ইউরোর অন্যতম দাবিদার তারা।

খেলার শুরু থেকেই পর্তুগালের দাপট। ডালট, ভিটিনহা, ব্রুনো ফের্নান্দেস, কানসেলো, বের্নার্দো সিলভাকে নিয়ে মাঝমাঠ সাজিয়েছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। সামনে রেখেছিলেন রোনাল্ডো ও লিয়াওকে। তার ফলে পুরো প্রথমার্ধ জুড়ে মাঝমাঠের দখল ছিল পর্তুগালের। সকলের নজর ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। ৩৯ বছরের মহাতারকা প্রথমার্ধে গোল করার ভাল সুযোগও পেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হন।

Portugal

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও, গোলমুখ খুলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও-রা.প্রথমার্ধে ৭৪ শতাংশ বলের দখলও ছিল পর্তুগালের। তবে গোলটাই যা হয়নি। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই ছবি। বিপক্ষ দলের বক্সে আছড়ে পড়ে একের পর এক আক্রমণ। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না পর্তুগাল। চেক প্রজাতন্ত্র প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। পাল্টা প্রতি আক্রমণে উঠে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ৬২ মিনিটে গোল করেন লুকাস প্রোভোদ। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে অনবদ্য গোল। ডান পায়ের বাঁক খাওয়ানো শটে দিয়েগো কোস্তাকে পরাস্ত করেন তিনি।

আট মিনিটের মধ্যে সমতা ফেরায় পর্তুগাল। জোটার ক্রস থেকে নুনো মেন্ডিসের হেড বাঁচান স্টানেক। কিন্তু ঠেলে দেন নিজেদেরই ডিফেন্ডারের পায়ে। রবিনের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের ৮৭ মিনিটে অফসাইডের জন্য জোটার গোল বাতিল হয়ে যায়। রোনাল্ডোর হেড পোস্টে লাগে।

ম্যাচের অতিরিক্ত সময়ে, ফ্রান্সিসকোর জয়সূচক গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। বাঁ দিক থেকে শট নিয়েছিলেন নেটো। চেক ডিফেন্ডার রানাক তা আটকানোর চেষ্টা করলেও পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। সামনেই ছিলেন পর্তুগালের তরুণ ফুটবলার। গোল করে দলকে ম্যাচ জেতালেন সুপার সাব এই তরুণ ফুটবলার।

এদিন খেলতে নেমেই ইউরর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে গেছেন ৪১ বছর ১১৩ দিন বয়সী পেপে। পর্তুগালের কোচ হিসেবে রবার্তো মার্টিনেজের প্রথম বড় টুর্নামেন্ট ইউরো কাপ। পর্তুগালের পরের ম্যাচ আগামী শনিবার তুরস্কের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+