Cristiano Ronaldo: স্কটল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পর্তুগালের, গোল করে নায়ক রোনাল্ডোই
বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। ফের একবার প্রমাণ করলেন রোনাল্ডো। কঠিন সময়ে মাঠে নামলেন, গোল করলেন দলকে জেতালেন রোনাল্ডো। এটাই রবিবার রাতে পর্তুগাল বনাম স্কটল্যান্ড ম্যাচের মূল নির্যাস। ঘরের মাঠে নেশনস লিগের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকে ২-১ গোলে জিতেছে পর্তুগাল।
পর্তুগালের প্রথম একাদশে অবশ্য রোনাল্ডো ছিলেন না। গ্যালারিতে সমর্থকদের হতাশ হতে হয়েছিল পর্তুগাল দলের প্রথম একাদশ দেখে। প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় স্কটল্যান্ড। সাত মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম্যাকলেইন চমৎকার ক্রস বাড়ান ডি বক্সে। ছুটে গিয়ে দারুণ হেডে গোল করে যান ম্যাকটোমিনে। প্রথমার্ধে প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় পর্তুগাল। কিন্তু তিনটি শট গোলের লক্ষ্যে ছিল।

কিন্তু পর্তুগালকে জেতালেনও সেই রোনাল্ডোই। জয়সূচক কাঙ্খিত গোল আসে ৮৮ মিনিটে। নুনো মেন্ডেসের পাস থেকে কিছুটা ডিফ্লেক্ট হওয়া বল রোনাল্ডোর কাছে আসতেই পা ছুঁইয়ে তা গোলে ঢুকিয়ে দেন সিআরসেভেন।২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।
স্কটল্যান্ডের বিপক্ষে এই প্রথমবার গোল করলেন সিআরসেভেন। তাঁর ফুটবল কেরিয়ারের এটি ৯০১তম গোল। চলতি মরশুমে ৬টি ম্যাচে মাঠে নেমে ৬টি ম্যাচেই গোল করলেন ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।
উয়েফা নেশনস লিগে আগের ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন রোনাল্ডো। সেই গোলের মাধ্যমেই ৯০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন প্রতিযোগিতামূলক ফুটবলে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৯০০ গোল করে একটি স্বপ্নের কথাও বলেছিলেন পর্তুগিজ তারকা-করতে চান ১০০০ গোল!
টানা ২ জয়ে ৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩ করে।এই গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোটদের হয়ে গোল করেছেন লুকা মদ্রিচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications