EPL:ফোডেনের হ্যাটট্রিকে সিটির সহজ জয়, গুয়ার্দিওলার দল চাপে রাখল লিভারপুলকে

ইপিএলের লড়াই জমিয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেব‌লে ২ নম্বরে উঠে এল স্কাই ব্লুজরা। নতুন বছরের শুরু থেকেই লিভারপুল এবং ম্যান সিটির মধ্যে জোর টক্কর চলছে। তবে রবিবার রাতে ‌ লিভারপুলকে হারিয়ে দিয়ে ২ নম্বর জায়গা দখল করে নেয় আর্সেনাল। কিন্তু নিজেদের জায়গা পুনরুদ্ধার করতে ২৪ ঘণ্টার বেশি সমনয় নিল না পেপ গুয়ার্দিওলার দল।

গত মরশুমে ব্রেন্টফোর্ডই একমাত্র দল যারা সিটিকে হোম এবং অ্যাওয়ে ম্যাচে পরাজিত করেছিল। এবার কিন্তু সিটি দাপুটে জয় তুলে নিল এই দলের বিরুদ্ধে। যদিও ম্যাচের শুরুটা একেবারেই সিটির পক্ষে ভালো হয়নি। ম্যাচের ২১ মিনিটেই মাউপের গোলের এগিয়ে গিয়েছিল ঘরের মাঠে খেলতে নামা ব্রেন্টফোর্ড। কিন্তু ম্যাচে দুরন্তভাবেই ফিরে এল স্কাই ব্লুজরা। সৌজন্যে ফিল ফোডেনের হ্যাটট্রিক।

Phil Foden scored a hat-trick for Manchester City
PA Wire
Phil Foden scored a hat-trick for Manchester City

অনেকদিন পর পুরো শক্তির দল নিয়ে খেলেছে সিটি। প্রায় মাস দুয়েক পরে সিটির শুরুর একাদশে দেখা গেছে আর্লিং হলান্ডকে। কেভিন ডি ব্রুইনাও ফিরতে শুরু করেছেন চেনা ছন্দে। দুজনকে একসঙ্গে শুরুর একাদশে দেখা গেল গত বছর আগস্টের পর এই প্রথম। হালান্ড-ব্রুইনারা খেললেও এই ম্যাচে সিটির নায়ক একজনই ফিল ফোডেন।

গোল খাওয়ার পর খেলার উপর ক্রমেই আধিপত্য বিস্তার করতে শুরু করে সিটি। এরপর খেলা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সিটিজেনরা। সাজঘরে ফেরার আগেই সমতা ফেরান ফোডেন। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই ফোডেন ম্যাজিক অব্যাহত ছিল অষ্টম মিনিটে ফের ব্রেন্টফোর্ডের জালে বল পাঠান তিনি। ডি ব্রুইনের ক্রস বক্সে থাকা ফোডেন কোনাকুনিভাবে হেড করে গোল করেন।
৭০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সিটিকে সহজ জয় এনে দেন ২৩ বছর বয়সী ইংল্যান্ড দলের। প্রিমিয়ার লিগে ফোডেনের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। প্রথমটি তিনি করেছিলেন ২০২২ সালে।

ম্যান সিটির জয় দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে লিভারপুল ও আর্সেনালের চেয়ে একটা কম-২২টি। সেই হিসেবে অবশ্য পেপ গুয়ার্দিওলার দল কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে বলা যায়।

প্রিমিয়ার লিগে প্রথম তিন থেকে দল লিভারপুল,ম্যান সিটি এবং আর্সেনাল এই তিন দলের কাছেই সুযোগ আছে খেতাব জয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+