কোভিড আক্রান্ত পেপ, ম্যান ইউ প্রশাসনে পরিবর্তন
কোভিড আক্রান্ত হলেন পেপ গুয়ার্দিওয়ালা। বৃহস্পতিবার ক্লাবের প্রকাশ থেকে বিজ্ঞপ্তি জারি করে গুয়ার্দিওয়ালার'র কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। এই মুহূর্তে কোভিডের কারণে ম্যাচেস্টার সিটি'র ২১ জন ফুটবলার এবং স্টাফ আইসোলেশনে রয়েছেন।

শুধু পেপ একা নন, তাঁর কোচিং স্টাফের এক সদস্য জুয়ানমা লিলো'র শরীরেও করোনা ভাইরাস মিলেছেয 'সিটেজেনস'-এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি'তে বলা হয়েছে, "মঙ্গলবার সিটি'র ম্যানেজারের কোভিড সংক্রমণ ধরা পরে। তাঁর সহকারী জুয়ানমা লিলো'র-ও কোভিডে আক্রান্ত হয়েছেন। সিটি'র প্রথম দলের বাবলের অন্যান্য আক্রান্তদের সঙ্গে এঁরা দু'জনেও নিভৃতবাসে রয়েছেন।"
কোভিডে আক্রান্ত হওয়ার ফলে এফএ কাপে ম্যান সিটি'র পরবর্তী ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না পেপ। শুক্রবার এফএ কাপের ম্যাচে ম্যান সিটি মুখোমুখি হবে সুইনডন টাউনের। এই ম্যাচে কোভিডের কারণে প্রথম একাদশের সাত জন ফুটবলার'কে পাবে না নীল জার্সিধারীরা।
পেপ গুয়ার্দিওলা'র অনুপস্থিতিতে শুক্রবার সুইনডন টাউনের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি'র ম্যানেজারের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ রোডলফো বোরেল।
গোটা বিশ্বের মতোই ওমিক্রন ভেরিয়েন্ট ব্যাপকভাবে প্রভাব ফেলেছে ব্রিটেনে । গত মাসে এর কারণে একাধিক ম্যাচ বাতিল হয়েছে। যদিও এখনও পর্যন্ত সিটি'র কোনও ম্যাচ বাতিল হয়নি। সোমবার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুায়িক মধ্যে ১৪২৫০টি টেস্ট করা হয়। এর মধ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে ৯৪ জন। যদিও ধীরে ধীরে প্রিমিয়ার লিগে কম হচ্ছে করোনার প্রভাব। গত সপ্তাহে ১০৩ জন কোভিড পজিটিভ ছিলেন।
প্রিমিয়াল লিগের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ম্যান সিটি। দ্বিতীয় স্থানে থাকা চেলসি'র থেকে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছে ম্যান সিটি। ২১ ম্যাচে চেলসির পয়েন্ট ৪৩।
অপর দিকে, বৃহস্পতিবার ম্যানচেষ্টার ইউনাইটেডর পক্ষ থেকে ঘোষণা করা হয় এ়ড উডওয়ার্ডের পরিবর্তে ক্লাবের মোস্ট সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব সামলাবেন রিচার্ড আর্নল্ড। রেড ডেভিলস-এর পক্ষ থেকে এক্সিকিউটিভ কো-চেয়ারম্যান জোয়েল গ্লেজার বলেছেন, "এড'কে ওর অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। গত ন'বছর ধরে ক্লাবের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন এড। ক্লাবের সঙ্গে দীর্ঘ ১৬ বছর জড়িত তিনি।"












Click it and Unblock the Notifications