Pep Guardiola: ক্লপের পথে হাঁটার ভাবনা নেই গুয়ার্দিওলার, সিটিকে আরও সাফল্য দেওয়ার স্বপ্নে মজে স্প্যানিশ কোচ
ইউরোপীয় ফুটবলে বর্তমান সময়ে অন্যতম সফল দুই কোচের মধ্যে হলেন জুর্গেন ক্লপ অবং পেপ গুয়ার্দিওলা। কিন্তু মরশুম শেষের আগেই বিদায়ী বার্তা দিয়েছেন লিভারপুল ম্যানেজার ক্লপ। একইপথে হেঁটেছেন বার্সা কোচ জাভিও। কিন্তু ভিন্ন সুর শোনা গেল ম্যান সিটির কোচ গুয়ার্দিওলার গলায়। বিগত কয়েক মরশুমে দুই হাত ভরে স্কাই ব্লুজদের সাফল্য দিয়েছেন পেপ, কিন্তু এখানেই থেমে থাকতে চান তিনি। ক্লাবকে আরও ট্রফি এনে দেওয়াই লক্ষ্য ম্যান সিটি কোচের।
পেপ গুয়ার্দিওলা বলেছেন ম্যানচেস্টার সিটির চাকরি একজন ম্যানেজারের কাছে স্বপ্নের মতো। তিনি আরও উল্লেখ করেছেন, একজন ম্যানেজার যা স্বপ্ন দেখেন তার সবকিছুই আছে এখানে এবং সাফল্য পাওয়ার জন্য নিজেও উজ্জীবিত হতে পারবেন।
লিভারপুল ম্যানেজার জুর্গেন ক্লপ সাম্প্রতিক সিদ্ধান্ত নিজয়েছেন, তাঁর একটি বিরতির প্রয়োজন। তাই মরশুম শেষের দিকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন। যদিও, ইতিহাদ স্টেডিয়ামে গুয়ার্দিওলা নিজের অবস্থানের দিকে মনোনিবেশ করেছে।এই স্প্যানিশ কোচ নিজে ২০১২ সালে বার্সেলোনার কোচের পদ ছেড়েছিলেন। তাঁর সঙ্গে মেসির জুটি আজ স্প্যানিশ ফুটবলে অন্যতম সোনালী অধ্যায়। মেসির কেরিয়ারেও বড় ভূমিকা আছেন গুয়ার্দিওলার। ২০১৬ সালে সিটিতে দায়িত্ব নেওয়া গুয়ার্দিওলা গর্ব করে বলেছেন, একজন ম্যানেজার যা স্বপ্ন দেখতে পারে তার সবকিছুই আমার কাছে আছে।
তাঁর কথায়, 'একটা ভালো পরিবেশ, সমর্থকদের ভালোবাসা এবং সমর্থন সর্বোপরি ম্যানেজমেন্টের সহযোগিতা সবই এই ক্লাবে আছে। আমি এখনও ভাল অনুভব করছি এবং অবশ্যই, একদিন এখানেও আমার অধ্যায় শেষ হবে। তবে আমি এখনই এটি নিয়ে ভাবছি না।"
সিটিতে গুয়ার্দিওলার সাফল্যের মধ্যে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ।গত মরসুমে ত্রিমুকুট জিতে ক্লাবের গৌরব বৃদ্ধি করেছিলেন কিন্তু স্প্যানিশ কোচের ট্রফির খিদে কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইতিমধ্যেই এই মরশুমে সিটি ইউরোপিয়ান সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছে এবং গুয়ার্দিওলার মেয়াদে সব ট্রফিই সিটির ক্যাবিনেটে যুক্ত হয়েছে।
ম্যান সিটি কোচ বলেছেন: "জেতা আপনাকে আরও শক্তি পেতে সাহায্য করে। আপনি যখন খেলা হারেন তখন আপনি আরও ক্লান্ত হয়ে পড়েন কিন্তু আমি দেখছি দলটি আরও ভালো হচ্ছে এবং ক্লাব বিশ্বকাপ জেতার পর আমাদের দলের পারফরম্যান্সের গ্রাফ আরও বৃ্দ্ধি পেয়েছে। আমরা এখনও একসঙ্গে আছি, আমরা একই পথে আছি। এটি আপনাকে শক্তি দেয়।'
চুক্তি শেষ হওয়ার পর সিটির সঙ্গে তা নবীকরণ করবেন নাকি নতুন ক্লাবের দায়িত্ব নেবেন? এই প্রসঙ্গে সিটি কোচ বলেছেন: "আমি মনে করি আমাদের কাছে সময় আছে। এখানে আমি সত্যিই ভালো বোধ করছি, যখন আপনার চুক্তিতে দেড় বছর বাকি থাকে তখন এটি বিশ্ব ফুটবলে অনেক সময়।'
একইসঙ্গে তিনি বলেন, "অনেক কিছু জড়িত এবং দুই বছর পরে কী হবে সেটা এখন বলা সম্ভব তবে আমি এখন এখানে ভালো আছি।"













Click it and Unblock the Notifications